২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে আবাসিক ক্যাম্পে ডাক পেলেন ৩৩ ফুটবলার

আন্তর্জাতিক ফুটবলে শিগগিরই ব্যস্ত হয়ে পড়ছে বাংলাদেশ। সামনেই ২০১০ বিশ্বকাপ ফুটবলের প্রাক বাছাই পর্ব। খেলার কথা আছে মায়ানমারে অনুষ্ঠেয় তৃতীয় গ্র্যান্ড রয়েল চ্যালেঞ্জ কাপেও (অনুর্ধ্ব-২৩)। আর ডিসেম্বরে সাফ ফুটবল তো আছেই। এসব টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতির জন্য কক্সবাজারে আবাসিক ক্যাম্প আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এজন্য প্রাথমিকভাবে ৩৩ জন ফুটবলারকে ক্যাম্পে ডাকা হয়েছে। ডাক পাওয়া খেলোয়াড়দের ৭ সেপ্টেম্বর সকাল সাতটার মধ্যে বাফুফে ভবনে টিম কো-অর্ডিনেটর আমিরুল ইসলাম বাবুর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। এদিনই আটটায় খেলোয়াড়দের নিয়ে কক্সবাজারের উদ্দেশে বাস ছেড়ে যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2007, 12:06 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, ৫ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- আন্তর্জাতিক ফুটবলে শিগগিরই ব্যস্ত হয়ে পড়ছে বাংলাদেশ। সামনেই ২০১০ বিশ্বকাপ ফুটবলের প্রাক বাছাই পর্ব। খেলার কথা আছে মায়ানমারে অনুষ্ঠেয় তৃতীয় গ্র্যান্ড রয়েল চ্যালেঞ্জ কাপেও (অনুর্ধ্ব-২৩)। আর ডিসেম্বরে সাফ ফুটবল তো আছেই। এসব টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতির জন্য কক্সবাজারে আবাসিক ক্যাম্প আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এজন্য প্রাথমিকভাবে ৩৩ জন ফুটবলারকে ক্যাম্পে ডাকা হয়েছে। ডাক পাওয়া খেলোয়াড়দের ৭ সেপ্টেম্বর সকাল সাতটার মধ্যে বাফুফে ভবনে টিম কো-অর্ডিনেটর আমিরুল ইসলাম বাবুর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। এদিনই আটটায় খেলোয়াড়দের নিয়ে কক্সবাজারের উদ্দেশে বাস ছেড়ে যাবে। ডাক পাওয়া ফুটবলাররা গোলরক্ষক : বিপ্লব ভট্টাচার্য (আবাহনী), জিয়াউর রহমান জিয়া (শেখ রাসেল কেসি), মাজহারুল ইসলাম হিমেল (মোহামেডান) এবং এমএন শাকিল ( শেখ রাসেল)। রক্ষণভাগ : রজনী কান্ত বর্মন (মুক্তিযোদ্ধা), মাহমুদুল হাসান (শেখ রাসেল), নজরুল ইসলাম (আবাহনী), আরিফুল ইসলাম (মোহামেডান), মোফাজ্জল হোসেন সৈকত (চট্টগ্রাম মোহামেডান), অমিত খান শুভ্র (ব্রাদার্স), জহিরুল ইসলাম (শেখ রাসেল), আরাফাত আলী রনি (রহমতগঞ্জ), এসএম রাজীব (ফরাশগঞ্জ), ওয়ালী ফয়সাল (আবাহনী), ফিরোজ মাহমুদ টিটু (মুক্তিযোদ্ধা), অরুপ কুমার বৈদ্য (ফরাশগঞ্জ), হাসান আল মামুন (মুক্তিযোদ্ধা) এবং আতিকুর রহমান মিশু (শেখ রাসেল)। মধ্যমাঠ : আরমান আজিজ (মুক্তিযোদ্ধা), আবুল হোসেন (আবাহনী), জুমরাতুল ইসলাম মিঠু (মোহামেডান), মতিউর মুন্না (মুক্তিযোদ্ধা), এনামুল হক শরীফ (মোহামেডান), মামুনুল ইসলাম (ব্রাদার্স), মেহেদি হাসান উজ্জ্বল (আবাহনী), জাহিদ হোসেন (মোহামেডান), জাহিদ পারভেজ (আবাহনী), নাসিরুল ইসলাম নাসির (বাড্ডা জাগরনী) এবং মারুফ আহমেদ (মুক্তিযোদ্ধা)। আক্রমণভাগ : সাইফুর রহমান মনি (মুক্তিযোদ্ধা), জাহিদ হাসান এমিলি (আবাহনী), রবিন (ফরাশগঞ্জ) এবং রনি ইসলাম (ফরাশগঞ্জ)। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮০৫ঘ.