২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএস ওপেনের প্রথম দিনে ভেনাসের ঝড়ো সার্ভ

দুই শীর্ষ বাছাইয়ের সামনে দাঁড়াতেই পারেনি তাদের প্রতিপক্ষরা। সোমবার থেকে শুরু হওয়া বছরের শেষ গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট ইউএস ওপেনের প্রথম রাউন্ডে সহজেই জিতেছেন রজার ফেদেরার ও জাস্টিন হেনিন। তবে প্রথম দিনের সবচেয়ে আলোচিত ঘটনা ভেনাস উইলিয়ামসের বুলেট গতির সার্ভ। সরাসরি সেটে জেতার পথে এবারের উইম্বলডন চ্যাম্পিয়ন ঘন্টায় রেকর্ড ১২৯ মাইল গতিতে সার্ভ করেছেন। ইউএস ওপেনে মেয়েদের মধ্যে এটাই সর্বোচ্চ গতির সার্ভ। অঘটনবিহীন প্রথম দিনে ভেনাসের ছোট বোন সেরেনা ও তৃতীয় বাছাই ইয়েলেনা ইয়ানকোভিচও জয় পেয়েছেন সরাসরি সেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2007, 12:24 PM

Updated : 26 Apr 2022, 02:42 PM

নিউইয়র্ক, ২৭ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)