২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ার কাছেও বাংলাদেশের এক গোলের হার

ইন্দোনেশিয়ার কাছে ০-১ গোলের হার দিয়েই শুরু হয়েছে বাংলাদেশের মারদেকা কাপের মিশন। ভারতের বিপক্ষে আগের দিন অর্থাৎ সোমবার একই ব্যবধানে নেহেরু কাপে হারের পরও সন্তোষ প্রকাশ করেছিলেন বাংলাদেশ কোচ নাঈমুদ্দিন, সেই হিসাবে দ্বিতীয় সারির দল নিয়ে ইন্দোনেশিয়ার কাছে এক গোলের হারেও সন্তুষ্ট হওয়া উচিত কোচ হাসানুজ্জামান বাবলুর। তা তিনি সন্তুষ্ট কিনা জানা যায়নি, কারণ ফুটবল ফেডারেশনের ওয়েবসাইট সূত্রে বাংলাদেশ সময় রাত ১০টায় যে খবর পাওয়া গেছে তাতে ম্যাচ সংক্রান্ত তথ্য খুব সামান্যই। ম্যাচের ২৫ মিনিটে বাংলাদেশ ফ্রি কিক থেকে একমাত্র গোলটি খেয়েছে জানানো হলেও সেখানে গোলদাতার নাম নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2007, 04:25 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা, ২১ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---- ইন্দোনেশিয়ার কাছে ০-১ গোলের হার দিয়েই শুরু হয়েছে বাংলাদেশের মারদেকা কাপের মিশন। ভারতের বিপক্ষে আগের দিন অর্থাৎ সোমবার একই ব্যবধানে নেহেরু কাপে হারের পরও সন্তোষ প্রকাশ করেছিলেন বাংলাদেশ কোচ নাঈমুদ্দিন, সেই হিসাবে দ্বিতীয় সারির দল নিয়ে ইন্দোনেশিয়ার কাছে এক গোলের হারেও সন্তুষ্ট হওয়া উচিত কোচ হাসানুজ্জামান বাবলুর। তা তিনি সন্তুষ্ট কিনা জানা যায়নি, কারণ ফুটবল ফেডারেশনের ওয়েবসাইট সূত্রে বাংলাদেশ সময় রাত ১০টায় যে খবর পাওয়া গেছে তাতে ম্যাচ সংক্রান্ত তথ্য খুব সামান্যই। ম্যাচের ২৫ মিনিটে বাংলাদেশ ফ্রি কিক থেকে একমাত্র গোলটি খেয়েছে জানানো হলেও সেখানে গোলদাতার নাম নেই। গোল খাওয়ার পর বাংলাদেশের স্ট্রাইকার মনি গোল করার মতো দুটো সুযোগ নষ্ট করেছেন প্রথমার্ধে। তারপর দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আধিপত্য বিস্তার করে খেলেছে, কিন্তু ইন্দোনেশিয়ার রক্ষণাত্মক কৌশলের কারণেই বাংলাদেশ গোল পায়নি। বাফুফে সূত্রের দাবি সেরকমই। আগের দিন বাংলাদেশ জানিয়েছিল তারা রক্ষণাত্মক কৌশল নিয়ে খেলবে, কিন্তু কার্যক্ষেত্রে নাকি রক্ষণাত্মক খেলাটা খেলেছে ইন্দোনেশিয়া! বৃহস্পতিবার সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ খেলবে তাদের দ্বিতীয় ম্যাচ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএম/২২১৫ঘ.