২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার হেরেই গেল ম্যানচেস্টার ইউনাইটেড

রাহুর ফের কাটছেই না ম্যানচেস্টার ইউনাইটেডের। আগের দু ম্যাচ ড্র করার পর রোববার ম্যানচেস্টার সিটির কাছে ১-০ গোলে হেরে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। পরিসংখ্যান বলছে প্রিমিয়ার লিগে কোনো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এত বাজে ভাবে মৌসুম শুরু করেনি। সেই '৯২তে সর্বশেষ এত বাজে শুরু ছিল 'রেড ডেভিল'দের। সেবার ৩ ম্যাচে ১ পয়েন্ট পেয়েছিল তারা। অন্যদিকে ম্যানচেস্টার সিটির জন্য এ এক দারুণ শুরু। সাবেক ইংল্যান্ড কোচ সভেন গোরান-এরিকসন দায়িত্ব নিয়েই 'ম্যানচেস্টার ডার্বি' জিতলেন। সেইসঙ্গে ৩ ম্যাচে পুরো ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে তার দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2007, 03:43 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

লন্ডন, ১৯ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- রাহুর ফের কাটছেই না ম্যানচেস্টার ইউনাইটেডের। আগের দু ম্যাচ ড্র করার পর রোববার ম্যানচেস্টার সিটির কাছে ১-০ গোলে হেরে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। পরিসংখ্যান বলছে প্রিমিয়ার লিগে কোনো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এত বাজে ভাবে মৌসুম শুরু করেনি। সেই '৯২তে সর্বশেষ এত বাজে শুরু ছিল 'রেড ডেভিল'দের। সেবার ৩ ম্যাচে ১ পয়েন্ট পেয়েছিল তারা। অন্যদিকে ম্যানচেস্টার সিটির জন্য এ এক দারুণ শুরু। সাবেক ইংল্যান্ড কোচ সভেন গোরান-এরিকসন দায়িত্ব নিয়েই 'ম্যানচেস্টার ডার্বি' জিতলেন। সেইসঙ্গে ৩ ম্যাচে পুরো ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে তার দল। ইউনাইটেডের একচেটিয়া আক্রমণ ও অফুরান মিসে ভরপুর এই ম্যাচের গতির বিপরীতেই গোল পেয়েছে সিটি। ৩১ মিনিটে এলানোর ক্রস থেকে গোলটি করেছেন ব্রাজিলিয়ান জিওভান্নি। ডি বক্সের প্রান্ত থেকে তার শটটি ডিফেন্ডার নেমানজা ভিদিচের গায়ে লেগে জালে প্রবেশ করে। ম্যানইউ বহুবার সুযোগ পেয়েছে সমতার। কিন্তু সিটির নিরেট রক্ষণ এবং ক্যাসপার স্মেইকেলের দুর্দান্ত কিপিং তাদের বঞ্চিত রেখে দেয়। ইনজুরি টাইমের ঠিক আগে ফাঁকা নেটে গোল মিস করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড কার্লোস তেভেজ। দিনের অন্যম্যাচে লিভারপুল খেলছে চেলসির বিপক্ষে। সাবেক চ্যাম্পিয়ন আর্সেনালের প্রতিপক্ষ ব্ল্যাকবার্ন রোভার্স। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/২১৩৬ঘ.