২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দায়িত্বটা চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন মালু

সাধারণ সম্পাদকের পদত্যাগে বাফুফে একটু কেঁপে উঠলেও নতুনরূপে আর্ভিভূত হওয়ার সুযোগ পেয়েছেন মঞ্জুর হোসেন মালু। নিজের পদবী উপ সম্পাদক হলেও আনোয়ারুল হক হেলাল পদত্যাগ করায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বও তার ঘাড়ে। সুযোগটা পেয়ে নিজেকে প্রমাণ করার তাগিদও অনুভব করছেন তিনি, "এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2007, 03:21 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

ঢাকা, আগস্ট ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---- সাধারণ সম্পাদকের পদত্যাগে বাফুফে একটু কেঁপে উঠলেও নতুনরূপে আর্ভিভূত হওয়ার সুযোগ পেয়েছেন মঞ্জুর হোসেন মালু। নিজের পদবী উপ সম্পাদক হলেও আনোয়ারুল হক হেলাল পদত্যাগ করায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বও তার ঘাড়ে। সুযোগটা পেয়ে নিজেকে প্রমাণ করার তাগিদও অনুভব করছেন তিনি, "এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ।" যে লোকটি ছিল বাফুফের মূল চালিকাশক্তি (যতটুকুই চলতো) সেই আনোয়ারুল হক হেলালকে বৃহস্পতিবার থেকে আর দেখা যাবে না বাংলাদেশ ফুটবল ফেডারেশনে। "একজন চলে যাচ্ছে, এটা তো খারাপ লাগারই বিষয়। তবে বাফুফের পরিবেশ আগের মতোই আছে"-- জানিয়েছেন ভারপ্রাপ্ত সম্পাদক মঞ্জুর হোসেন মালু। বিদায়ী সম্পাদকের দায়িত্বটাকে চাপ বলে মেনে নিয়েও তিনি বলেছেন, "একটু চাপ তো বটেই, আগে যা দুজন মিলে করতাম এখন তা আমাকেই করতে হবে। আশাকরি সবার সহযোগিতা পেলে কোনো সমস্যা হবে না।" বাফুফে সভাপতির কথা ধরলে তিন মাসের মধ্যেই নির্বাচন হবে। মানে এর মধ্যে নেহেরু কাপ, মারদেকা কাপ, তাজাখস্তানের সঙ্গে বিশ্বকাপ প্রাক-বাছাইপর্বের খেলা। টুর্নামেন্টগুলোর জন্য দল গঠন ও দলের ম্যানেজার নির্বাচনের মতো কঠিন কাজ আছে। আছে নির্বাচনের প্রস্তুতির ব্যাপারটাও। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/ওআরপি/২১১৭ঘ.