ঢাকা, জুলাই ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) ----- আবারো হেরেছে চট্টগ্রাম মোহামেডান।। প্রথম লেগে তারা ৩---০ গোলে হেরেছিল ফরাশগঞ্জের কাছে। ফিরতি লিগেও ফরাশগঞ্জ ১---০ গোলে হারিয়েছে তাদের। এই জয়ের সুবাদে তাদের সংগ্রহ ১৭ খেলায় ২১ পয়েন্ট।
শনিচবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ২৪ মিনিটে গোল করেছেন নাইজেরিয়ান পুমা। শেষপর্যন্ত এই গোল ধরে রেখেই ম্যাচ জিতে নিয়েছে ফরাশগঞ্জ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২২২২ঘ.
bdnews24