২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনাসের চতুর্থ উইম্বলডন শিরোপা

দুই বছর আগে উইম্বলডন জেতার পর থেকেই যেন হারিয়ে যেতে বসেছিলেন ভেনাস উইলিয়ামস। ইনজুরি আর বাজে ফর্ম র‌্যাংকিংয়ে অনেকখানি পিছিয়ে দিয়েছিল তাকে। এবারের উইম্বলডনের শুরুতেও ফেভারিটের তালিকায় তাকে রাখা হয়নি। ২৩তম বাছাই হওয়াতেই সেটা প্রমাণিত। কিন্তু সব প্রতিকূলতাকে পেছনে ফেলে শেষ পর্যন্ত ভেনাসই ২০০৭ সালের উইম্বলডনের 'রানী'। শনিবার মেয়েদের এককের ফাইনালে এবারের টুর্নামেন্টের 'বিস্ময়', সেমিফাইনালে জাস্টিন হেনিনকে হারিয়ে দেয়া ফ্রান্সের মারিয়ন বার্তোলি পাত্তাই পাননি তার কাছে। ম্যাচটা সহজেই ৬-৪, ৬-১ গেমে জিতে নিয়ে উইম্বলডনে চতুর্থ শিরোপা জয়ের আনন্দে মেতে উঠেছেন ভেনাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2007, 04:26 PM

Updated : 26 Apr 2022, 02:31 PM

লন্ডন, ৭ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)