'সি' গ্র"পে রানার্সআপ হলে কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হবে মেক্সিকো। আর গ্র"প চ্যাম্পিয়নকে খেলতে হবে পেরুর বিপক্ষে। মেক্সিকোর চেয়ে পেরুর মুখোমুখি হওয়া যে অনেকখানি স্বস্তিকর, তা জানতো দু দলই। তবে শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে কোপা আমেরিকার 'সি' গ্র"পের শিরোপা নির্ধারণী ম্যাচটির আগে কিছুটা হলেও এগিয়ে ছিল প্যারাগুয়ে। দুটো করে ম্যাচ খেলে আর্জেন্টিনার সমান ৬ পয়েন্ট হলেও গোল গড় এগিয়ে রেখেছিল তাদেরকে। ড্র হলে প্যারাগুয়ে গ্র"প চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে মুখোমুখি হতো পেরুর, অন্যদিকে 'সি' গ্র"পের সেরা দল হওয়ার জন্য ম্যাচটা জিততেই হতো আর্জেন্টিনাকে। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত বিজয়ীর হাসি ম্যারাডোনার দেশেরই। মিডফিল্ডার হাভিয়ের মাসচেরানোর জাতীয় দলের জার্সি গায়ে প্রথম গোল ১-০ ব্যবধানে জয়ের সঙ্গে সঙ্গে গ্র"প সেরার সম্মানও এনে দিয়েছে দু বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। সেই সুবাদে রোববার (বাংলাদেশ সময় সোমবার ভোর ৪টা ৫০ মিনিট) কোয়ার্টার ফাইনালে পেরুর সঙ্গে লড়াইয়ের সুযোগ পাচ্ছে আর্জেন্টাইনরা। মেক্সিকোর বদলে পেরু
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
06 Jul 2007, 12:01 PM
Updated :
26 Apr 2022, 02:31 PM
বারকুইসিমেতো, ভেনেজুয়েলা, ৬ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)