২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪০ বছর পর কোপায় ম্যাচ জিতল ভেনেজুয়েলা, জিতেছে উরুগুয়েও

ইতিহাস গড়ে ফেলল ভেনেজুয়েলা। কিংবা বদলে ফেলল! ৪০ বছর ধরে কোপা আমেরিকায় কোনো ম্যাচ জিততে না পারার হতাশা অবশেষে ভুলেছে তারা। সোমবার পেরুকে ২-০ গোলে হারিয়ে একই সঙ্গে গ্র"প-এর শীর্ষ স্থানে চলে গেছে স্বাগতিকরা। এবং ৪ পয়েন্ট নিয়ে রীতিমতো কোয়ার্টার ফাইনালের কড়া নাড়ছে। দিনের অন্য ম্যাচে উরুগুয়ে ১-০ গোলে হারিয়েছে বলিভিয়াকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2007, 11:33 AM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ভেনেজুয়েলা, ১ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- ইতিহাস গড়ে ফেলল ভেনেজুয়েলা। কিংবা বদলে ফেলল! ৪০ বছর ধরে কোপা আমেরিকায় কোনো ম্যাচ জিততে না পারার হতাশা অবশেষে ভুলেছে তারা। সোমবার পেরুকে ২-০ গোলে হারিয়ে একই সঙ্গে গ্র"প-এর শীর্ষ স্থানে চলে গেছে স্বাগতিকরা। এবং ৪ পয়েন্ট নিয়ে রীতিমতো কোয়ার্টার ফাইনালের কড়া নাড়ছে। দিনের অন্য ম্যাচে উরুগুয়ে ১-০ গোলে হারিয়েছে বলিভিয়াকে। ম্যাচের ১৫ মিনিটেই লাল কার্ড পেয়ে ম্যাচের ভারসাম্য নষ্ট করে দেন পেরুর পেদ্রো গার্সিয়া। যদিও প্রথমার্ধে এই বাড়তি খেলোয়াড়ের সুবিধাটা কাজে লাগাতে পারেনি ভেনেজুয়েলা। বিরতির পর খেলা শুরুর মিনিট চারেকের মাথায় আলেজান্দ্রো সিসেরোর হেডে এগিয়ে যায় তারা। ৭৮ মিনিটে ভেনেজুয়েলান মিডফিল্ডার রিচার্ড পেইজ দ্বিতীয় দফা হলুদ কার্ড দেখে মার্চিং অর্ডার পান। কিন্তু তাতে দমে না গিয়ে উল্টো গোল করে বসে তারা মিনিটখানেক বাদেই। বদলি খেলোয়াড় ড্যানিয়েল আরিসমেন্দি দারুণ এক গোলে নিশ্চিত করেন দলের জয়। পেরুর কাছে প্রথম ম্যাচেই ০-৩ গোলের হারের ধাক্কা এদিন সামলে নিয়েছে উরুগুয়ে ভিসেন্তে সানচেজের গোলে। বৃষ্টি ভেজা মাঠে কোনো দলই স্বাভাবিক খেলা খেলতে পারেনি। এরই মাঝে ৫৮ মিনিটে প্রতিপক্ষের বক্সে এক জটলায় বুদ্ধিদীপ্ত টোকায় জয়সূচক গোলটি করেছেন মেক্সিকোয় ক্লাব ফুটবল খেলা এই স্ট্রাইকার। ৩ পয়েন্ট করে নিয়ে এ গ্র"পের দ্বিতীয় স্থানে যুগ্মভাবে আছে উরুগুয়ে ও পেরু। ১ পয়েন্ট নিয়ে বলিভিয়া সবার নিচে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৭২০ঘ.