ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---- সোমবার থেকে আব্দুর রশীদ আর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য নন। জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বহিস্কার করেছে বিওএ।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্ণেল (অব.) ওয়ালী উল্লাহ জানিয়েছেন, "আব্দুর রশীদ কক্সবাজার জেলা ক্রীড়াসংস্থার ভুয়া প্যাড ও সিল ব্যবহার করে অ্যথলেটিকস ফেডারেশনের কাউন্সিলর হয়েছেন। সেজন্যই ডিসিপ্লিনারি কমিটির নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী তাকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে বহিস্কার করা হয়েছে। আজ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।" শুধু তাই নয়, অ্যাথলেটিকস ফেডারেশন থেকে তাকে বাহিস্কার এবং সর্বোপরি ক্রীড়াঙ্গন থেকে বিতাড়নের সুপারিশ করে বিওএ চিঠি দেবে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে।
আব্দুর রশীদের প্রতারণার ব্যাপারটা ধরা পড়ে গত মাসে যখন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ফেডারেশনগুলোর কাছ থেকে কাউন্সিলরদের নাম চায়। অ্যাথলেটিকস ফেডারেশন রশীদের নাম পাঠানোর পর পরই বিওএ-- তে তার নামে একটি অভিযোগপত্র জমা পড়ে। তাতেই তার কাউন্সিলরশিপের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়---- কুষ্টিয়ার আব্দুর রশীদ কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার ভুয়া প্যাড ও সিল ব্যবহার করে অ্যাথলেটিকস ফেডারেশনের কাউন্সিলর এবং যুগ্ম সম্পাদক হয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন তদন্তে আব্দুর রশীদের জালিয়াতি প্রমাণিত হয়। "কক্সবাজারের জেলা প্রশাসক লিখিতভাবেই জানিয়েছেন, আব্দুর রশিদ নামের কাউকে তারা অ্যাথলেটিকসে কাউন্সিলর হিসেবে পাঠায় নি" ----- বলেছেন বিওএর প্রধান নির্বাহী ওয়ালী উল্লাহ। এই তথ্য জানার পরই বিওএর চার সদস্যের ডিসিপ্লিনারি কামিটি তাকে বহিস্কারের সুপারিশ করেছে। বিওএ প্রেসিডেন্ট সেনা প্রধান জেনারেল মঈন উ আহমেদ তাতে সায় দেওয়ায় সোমবার থেকে আব্দুর রশীদ বিওএ'র বহি
bdnews24