২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবারও জিতেছে ব্রাদার্স

ব্রাদার্স ৩ : আরামবাগ ০ এবারও প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ আরামবাগ। প্রথম লেগে ব্রাদার্সের কাছে ৩----১ গোলে হারা আরামবাগ দ্বিতীয় লেগে হেরেছে আরো বড় ব্যবধানে। প্রথমার্ধ গোলহীন থাকলেও ব্রাদার্স দ্বিতীয় লেগে তিন তিনটি গোল করে ৩----০ গোলে হারিয়েছে তাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2007, 02:39 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) ---- ব্রাদার্স ৩ : আরামবাগ ০ এবারও প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ আরামবাগ। প্রথম লেগে ব্রাদার্সের কাছে ৩----১ গোলে হারা আরামবাগ দ্বিতীয় লেগে হেরেছে আরো বড় ব্যবধানে। প্রথমার্ধ গোলহীন থাকলেও ব্রাদার্স দ্বিতীয় লেগে তিন তিনটি গোল করে ৩----০ গোলে হারিয়েছে তাদের। তুলনামূলকভবে প্রথমার্ধে আরামবাগই ভাল খেলেছে। কিন্তু দ্বিতীয়ার্ধে গিয়ে উল্টে যায় সেই ধারা। ৫৬ মিনিটে মনোয়ারের শট গোলরক্ষক মিতুলের হাত ফসকে আরামবাগের জালে আশ্রয় নিলে ব্রাদার্সের এগিয়ে যাওয়া শুরু হয়। সেটা অবশ্য সতীর্থ ফয়সাল মাহমুদের দুর্দান্ত এক থ্রু পাসেরই ফসল। তা আয়ত্তে নিয়ে ব্রাদার্স মিডফিল্ডার মনোয়ার প্লেসিং শট করেন আরামবাগের পোস্টে। মিনিট দুয়েক পরে তপু এগিয়ে আসা মিতুলের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে ২---০ গোলে এগিয়ে দেন দলকে। বলা যেতে পারে, রনির চমৎকার লবটিই ছিল দ্বিতীয় গোলের মূল উৎস। তবে দুটো গোলে আরামবাগের গোলরক্ষক মিতুলের অবদানও কম ছিল না। তাকে তুলে নিয়ে বদলি গোলরক্ষক সৈনিককে নামিয়েও কিন্তু কোনো ফল পায়নি আরামবাগ। ৭৩ মিনিটে কোনাকুনি শটে তাকে পরাস্ত করেন জুনিয়র। প্রথম লেগে আরামবাগের জয়েও এই নাইজেরিয়ান দু গোল করে বড় ভূমিকা রেখেছিলেন। ৫২ মিনিটের মাথায় আরামবাগের নুরুল ইসলাম দারুন সুযোগটা কাজে লাগাতে পারলে হয়তো ম্যাচের ফল অন্যরকম হতো। শরীফের ক্রসটা রিদনের পায়ে পড়ছে, এই ভেবে যখন ব্রাদার্স গোলরক্ষক আলী পোস্ট ছেড়ে বেড়িয়ে যান তখন ফাঁকায় দাঁড়ানো নুরুল ইসলাম বল পোস্টের ওপর দিয়ে চালান করে দেন। ৬৪ মিনিটেও একই ধরনের ভুল করেন আরামবাগের এই স্ট্রাইকার, আলী ব্রাদার্সের পোস্ট ছেড়ে ডি বক্সের মাথায় ওঠে এলেও নুরুল ইসলামের শট ফাঁকা পোস্ট দেখেনি। এই হারে বি. লিগে ১৩ খেলায় আরামবাগের সংগ্রহ ১৬ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে ব্রাদার্স পেয়েছে ২২ পয়েন্ট। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২০২৪ঘ.