২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য ১০ জন মনোনীত

২০০৬ সালের জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে ১০ জন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠককে। আগামী ২১ জুন ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে তাদের হাতে সম্মাননা তুলে দেবেন তত্ত্ববধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2007, 02:04 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)----- ২০০৬ সালের জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে ১০ জন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠককে। আগামী ২১ জুন ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে তাদের হাতে সম্মাননা তুলে দেবেন তত্ত্ববধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। ১৯৭৬ সাল থেকেই সেরা ক্রীড়াবিদদের এই রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করার রীতি চালু হয়েছে। ক্রীড়াবিদদের পাশপাশি ক্রীড়া সংগঠকদেরও এই পুরস্কার দেওয়া হয় ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য। ২০০৫ সাল পর্যন্ত জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়া হয়েছে ১৫৮ জনকে। তার সঙ্গে এবার যোগ হচ্ছে অরো ১০ জনের নাম, যাদের প্রত্যেকের হাতে একটি স্বর্ণপদক, ২০ হাজার টাকা ও সম্মাননা পত্র তুলে দেবেন প্রধান উপদেষ্টা। ২০০৬ সালের জাতীয় পুরস্কারের জন্য মনোনীত ১০ জন : হাসানুজ্জামান বাবলু ও খন্দকার ওয়াসিম ইকবাল (ফুটবল), মোহাম্মদ রফিক (ক্রিকেট), শারমিন আক্তার (শ্যূটিং), এহতেশাম সুলতান (হকি), ফৌজিয়া হুদা জুঁই (অ্যাথলেটিকস), মাহমুদা শরীফ (সাঁতার), আজাদ আবুল কালাম (শরীর গঠন ও ভারোত্তোলন), নয়না চৌধুরী (জুডো), ও লে. কর্ণেল (অব.) এম এ হামিদ পিএসসি (সংগঠক)। বডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০০০ঘ.