২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাফুফের মহতী উদ্যোগ !

হঠাৎ করে এক মহতী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ! সেটা হচ্ছে, মঙ্গলবার বাফুফে দু ঘন্টা সভা করেই সিদ্ধান্ত নিয়েছে সংবাদ সম্মেলন করার। এবং সেই সংবাদ সম্মেলনটা হবে সভার একদিন পর অর্থাৎ বুধবার। ফিফা থেকে মেয়াদোত্তীর্ণ কমিটির আরো এক বছর থাকা এবং করণীয় সম্পর্কে জানা যাবে আগামী বুধবারের সংবাদ সম্মেলনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2007, 03:04 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ঢাকা, জুন ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) ----- হঠাৎ করে এক মহতী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ! সেটা হচ্ছে, মঙ্গলবার বাফুফে দু ঘন্টা সভা করেই সিদ্ধান্ত নিয়েছে সংবাদ সম্মেলন করার। এবং সেই সংবাদ সম্মেলনটা হবে সভার একদিন পর অর্থাৎ বুধবার। ফিফা থেকে মেয়াদোত্তীর্ণ কমিটির আরো এক বছর থাকা এবং করণীয় সম্পর্কে জানা যাবে আগামী বুধবারের সংবাদ সম্মেলনে। মঙ্গলবার বিকেল ৫ টা থেকে বাফুফের জরুরী সভা ছিল। বাফুফে ভবনে অনুষ্ঠিত এ সভায় ঢোকার আগে বাফুফে কর্তারা দেখে গেছেন সাংবাদিকরা অপেক্ষা করছেন সভার সিদ্ধান্তের জন্য। কিন্তু দু ঘন্টার সভা শেষ করে বাফুফে সভাপতি এস এ সুলতান অপেক্ষারত ২০ জন সাংবাদিককে জানিয়ে দিয়েছেন তিনি সভায় নেওয়া সিদ্ধান্তগুলো সম্পর্কে কথা বলতে পারবেন না, "এই প্রথমবারের মতো নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে সংবাদ সম্মেলন করেই জানানো হবে সবকিছু। এই প্রথম বারের মতো সিদ্ধান্ত হয়েছে ফিফার দেওয়া চিঠির একটা করে অনুলিপিও দেওয়া হবে সবাইকে।" বাফুফে সভাপতির কথার সুরটা এমন যেন এটা একটা অসাধারণ উদ্যোগ। সংবাদ সম্মেলন আর চিঠি দিলেই ফুটবলের বিস্তর উন্নতি হয়ে যাবে! চিরাচরিত নিয়ম হচ্ছে, সভার পর বাফুফে কর্তারা মিডিয়ার মুখোমুখি হন, তাই সাংবাদিকরা দীর্ঘক্ষণ অপেক্ষা করে ছিলেন। কিন্তু সেই অপেক্ষার কথা নাকি সুলতান জানতেন না। অথচ সাংবাদিকদের উপস্থিতি দেখেই তিনি এবং তার কমিটির সদস্যরা সভায় ঢুকেছেন। যা--ই হোক বাফুফের এই অদ্ভুত উদ্যোগের জন্য সভার খবর জানতে অপেক্ষা করতে হবে পুরো এক দিন! বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/ ২১০৫ঘ.