২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রেঞ্চ ওপেন থেকে ভেনাস উইলিয়ামসের বিদায়

গত উইম্বলডনের তৃতীয় রাউন্ডে ইয়েলেনা ইয়ানকোভিচের কাছে হেরে গিয়ে শিরোপা অক্ষুন্ন রাখার স্বপ্ন ভেঙ্গে গিয়েছিল ভেনাস উইলিয়ামসের। এবারের ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে সেই ইয়ানকোভিচকে সামনে পেয়ে ভেনাসের মনে নিশ্চয়ই প্রতিশোধের আগুন জ্বলে উঠেছিল। কিন্তু প্রতিশোধ তো নিতে পারেনইনি উল্টো হেরে বসেছেন সাবেক শীর্ষ বাছাই। শুক্রবার ভেনাসকে ৬ --- ৪, ৪ --- ৬, ৬ --- ১ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন সার্বিয়ার ইয়ানকোভিচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2007, 03:29 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

প্যারিস, ১ জুন (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/রয়টার্স)--- গত উইম্বলডনের তৃতীয় রাউন্ডে ইয়েলেনা ইয়ানকোভিচের কাছে হেরে গিয়ে শিরোপা অক্ষুন্ন রাখার স্বপ্ন ভেঙ্গে গিয়েছিল ভেনাস উইলিয়ামসের। এবারের ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে সেই ইয়ানকোভিচকে সামনে পেয়ে ভেনাসের মনে নিশ্চয়ই প্রতিশোধের আগুন জ্বলে উঠেছিল। কিন্তু প্রতিশোধ তো নিতে পারেনইনি উল্টো হেরে বসেছেন সাবেক শীর্ষ বাছাই। শুক্রবার ভেনাসকে ৬ --- ৪, ৪ --- ৬, ৬ --- ১ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন সার্বিয়ার ইয়ানকোভিচ। টুর্নামেন্টের ২০০৩ সালের চ্যাম্পিয়ন হুয়ান কার্লোস ফেরেরোও বিদায় নিয়েছেন তৃতীয় রাউন্ড থেকে। মিখাইল ইয়ুঝনি তাকে হারিয়েছেন ৬ --- ৭, ৭ --- ৬, ৬ --- ২, ৬ --- ২ গেমে। তবে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান রজার ফেদেরার সহজ জয় দিয়ে পৌঁছে গেছেন চতুর্থ রাউন্ডে। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এএআর/২১২৫ ঘ.