২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রেঞ্চ ওপেন থেকে সাফিন ও মিসকিনার বিদায়

আগের দিন বিদায় নিয়েছেন অ্যান্ডি রডিক। বুধবার ফ্রেঞ্চ ওপেনকে এবারের মতো বিদায় জানালেন মারাত সাফিন ও আনাস্তাসিয়া মিসকিনা। তবে মেয়েদের দুই শিরোপা প্রত্যাশী মারিয়া শারাপোভা ও অ্যামেলি মরেসমো সরাসরি সেটে জিতেই পৌঁছে গেছেন দ্বিতীয় রাউন্ডে। জিতেছেন সানিয়া মির্জাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2007, 03:48 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

প্যারিস, ৩০ মে (বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কম/রয়টার্স)-- আগের দিন বিদায় নিয়েছেন অ্যান্ডি রডিক। বুধবার ফ্রেঞ্চ ওপেনকে এবারের মতো বিদায় জানালেন মারাত সাফিন ও আনাস্তাসিয়া মিসকিনা। তবে মেয়েদের দুই শিরোপা প্রত্যাশী মারিয়া শারাপোভা ও অ্যামেলি মরেসমো সরাসরি সেটে জিতেই পৌঁছে গেছেন দ্বিতীয় রাউন্ডে। জিতেছেন সানিয়া মির্জাও। ২০০৪ সালে রুশ মেয়েদের গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের বন্ধ্যাত্ব ঘুচেছিল মিসকিনার মাধ্যমে। এবং সেটা এই ফ্রেঞ্চ ওপেনেই। প্যারিসের রোলাঁ গারোতে তিন বছর পর সেই মিসকিনার স্বপ্ন শেষ হয়ে গেল মাত্র ৩৮ মিনিটে, যুক্তরাষ্ট্রের মেগান শগনেসির কাছে ১ --- ৬, ০ --- ৬ গেমে হেরে। সার্বিয়ার জানকো তিপসারেভিচের কাছে সাফিনও হেরেছেন সরাসরি ৪ --- ৬, ৪ --- ৬ ও ৫ --- ৭ গেমে। বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কম/এএআর/২১৪৩ ঘ.