২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় যুব ফুটবলে বিকেএসপি চ্যাম্পিয়ন

ওয়েস্টার্ন ইউনিয়ন জাতীয় যুব ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। মঙ্গলবার ফাইনালে সাব্বির মাহমুদের হ্যাটট্রিকের সুবাদে তারা ৪----০ গোলে হারিয়েছে টাঙ্গাইলকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2007, 06:00 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম ) ---- ওয়েস্টার্ন ইউনিয়ন জাতীয় যুব ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। মঙ্গলবার ফাইনালে সাব্বির মাহমুদের হ্যাটট্রিকের সুবাদে তারা ৪----০ গোলে হারিয়েছে টাঙ্গাইলকে। সাতীরায় অনুষ্ঠিত এ ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল বিকেএসপির। ৩০ মিনিটে গোলের সূচনা করেন তাদের সাব্বির মাহমুদ। এরপর ৪৪ ও ৭০ মিনিটে আরো দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। সাব্বিরই ম্যাচের সেরা খেলোয়াড়। তৌহিদুল ইসলাম ৭১ মিনিটে একটি গোল করে বিকেএসপির বড় ব্যবধানে জয় নিশ্চিত করেছেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেছেন খুলনার বিভাগীয় কমিশনার। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এসবি/২০২৬ ঘ.