সপ্তমবারের মতো ইউরোপিয়ান কাপ জিতল এসি মিলান
ফিলিপ্পো ইনজাগির দুই গোলে চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিয়েছে ইটালির ক্লাব এসি মিলান। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার একটু আগে পারলোর নেওয়া ফ্রি কিক থেকে গোল করে লিভারপুলের বিপক্ষে মিলানকে এগিয়ে রাখেন স্ট্রাইকার ইনজাগি।
দ্বিতীয়ার্ধের শেষদিকে ৮২ মিনিটে ইনজাগি আরেকটি গোল করে কাপ জয় প্রায় নিশ্চিত করে ফেলেন। শেষদিকে প্রাণপন লড়ে ম্যাচে ফেরার চেষ্টা করে লিভারপুল। ৮৯ মিনিটে ডার্ট কুয়েট লিভারপুলের পক্ষে বিপক্ষ জালে বল ঠেলে দেওয়ার পর এথেন্সের স্টেডিয়ামটি হঠাৎ করে জেগে ওঠে। শেষমেষ অনেক চেষ্টা করেও আর পেরে ওঠেনি লিভারপুল। কেঁদে মাঠ ছেড়েছেন ইংলিশ সমর্থকরা।
