ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়ালেন হিঙ্গিস
ক্যারিয়ারে যখন দুর্দান্ত ফর্মে ছিলেন তখনো তার দুঃখ হয়ে ছিল ফ্রেঞ্চ ওপেন। এই একটাই গ্র্যান্ড স্ল্যাম তিনি জিততে পারেননি কখনো। অবসর ভেঙ্গে ফেরার পর সুযোগ পাওয়ার সম্ভাবনা জেগেছিল, কিন্তু অন্তত এবার সে সুযোগটা নিতে পারছেন না তিনি। নিতে দিচ্ছে না ইনজুরি। ফ্রেঞ্চ ওপেনের আয়োজকরা বুধবার জানিয়েছেন, নিতম্বের ইনজুরির কারণে ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন এই সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।
হিঙ্গিস একা নন অবশ্য। মেয়েদের বিভাগ থেকে রাশিয়ার ইভজেনিয়া লিনেৎস্কায়া আর পুরুষ বিভাগ থেকে থাইল্যান্ডের পারাদর্ন শ্রীচাপান ও জার্মানির নিকোলাস কিফারও নাম প্রত্যাহার করে নিয়েছেন এ টুর্নামেন্ট থেকে।
