২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবির প্রস্তাবে বিসিসিআইর না

মঙ্গলবার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ পরিত্যক্ত ঘোষিত হওয়ার পর বুধবার ভারতকে একটা টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 10:59 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে। যদিও বিসিবি সাধারণ সম্পাদক মাহবুব আনাম বলছেন,“বিসিসিআই রাজীই ছিল। কিন্তু টিম ম্যানেজমেন্ট রাজী না হওয়াতেই হলো না। তাছাড়া বুধবার ওয়ানডে স্কোয়াডের কয়েকজন সদস্য দেশে ফিরে যাচ্ছেন। এটাও একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল ওদের জন্য।” তবে মঙ্গলবার সিরিজের শেষ ওয়ানডে দেখতে যারা গাঁটের পয়সা খরচ করে টিকেট কিনেছিলেন, তাদের হতাশ হওয়ার কিছু নেই। এই টিকেট দিয়েই চট্টগ্রাম টেস্টের প্রথমদিনের খেলা দেখতে পারবেন তারা।