২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ‘গঞ্জ’--এর লড়াইয়ে কেউ জেতেনি

দুই ‘গঞ্জ’--এর খেলায় কেউ জেতেনি। কাগজে কলমে শক্তির বিচারে একটু হয়তো এগিয়ে ছিল ফরাশগঞ্জ, মাঠেও তুলনামূলক ভালোই খেলেছে তারাই কিন্তু তাদের সঙ্গে গোলশূন্য ড্র করে এক পয়েন্ট কেড়ে নিয়েছে রহমতগঞ্জ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2007, 08:10 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

অনেক সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায়ই পয়েন্ট হারাতে হয়েছে ফরাশগঞ্জকে। এই গোলশূন্য ড্র ম্যাচের সুবাদে তাদের সংগ্রহ ৯ খেলায় ১০ পয়েন্ট। আর পয়েন্ট তালিকার তলানীতে থাকা রহমতগঞ্জের সংগ্রহ ৯ ম্যাচে ২ পয়েন্ট।