২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেটে শিরোপা জিতলো রাজশাহী

ডিজুস আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেটের শিরোপা জিতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2007, 09:15 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ৫৪ রানে হারিয়েছে।

টস জিতে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ব্যাটিং করার আমন্ত্রণ জানালে নির্ধারিত ৪০ ওভারে তারা ৭ উইকেটে ২২৪ রান তোলে। জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ৩৩ দশমিক ৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭০ রান করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাগর ৮ ওভারে ৩৫ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যান অফ দি ফাইনালের পুরস্কার পান। একই দলের অলরাউন্ডার সোহেল টুর্নামেন্টে ১৮৪ রান করার পাশাপাশি ৫টি উইকেট নিয়ে জেতে ম্যান অফ দি টুর্নামেন্টের পুরস্কার।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসাবে চ্যাম্পিয়ন রাজশাহী ও রানার আপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিনায়কদের হাতে ট্রফি তুলে দেন। বিশেষ অতিথি ছিলেন গ্রামীন ফোনের আঞ্চলিক প্রধান শেখ আমিনুর রহমান চঞ্চল।