২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিফলে গেল নাজিমউদ্দিনের সেঞ্চুরি

নাজিমউদ্দিনের সেঞ্চুরিতে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ইংল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৬১ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল বাংলাদেশ ‘এ’। কিন্তু ৩ ওভার হাতে রেখেই ওই রান টপকে মাইক ইয়ার্ডির দল ৫ উইকেটে জিতে যাওয়ায় বিফলে গেছে নাজিমউদ্দিনের ১০৮ রানের ইনিংসটা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2007, 11:22 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

হারের কারণ ব্যাখ্য্ াকরতে গিয়ে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক তুষার ইমরান বিসিবির অফিশিয়াল ওয়েবসাইট টাইগার ক্রিকেট ডটকমকে বলেছেন,“আমরা ভেবেছিলাম অলরাউন্ডাররাই কাজটা করে দেবে। সেজন্য একজন বোলার কম নিয়ে খেলতে নেমেছিলাম আমরা। যদিও আমাদের ব্যাটিংটা দারুণ হয়েছিল। কিন্তু বোলিং আর ফিল্ডিংটাই ডুবিয়েছে।” ৯ ও ১১ মার্চ সিরিজের শেষ দুটো ম্যাচ হবে ঢাকায়।

সংক্ষিপ্ত স্কোর

টস : বাংলাদেশ ‘এ’

বাংলাদেশ ‘এ’ : ৫০ ওভারে ২৬১/৮ (মেহরাব ২৫, জুনায়েদ ০, নাজিমউদ্দিন ১০৮, তুষার ১৬, জহুরুল ১০, সগীর ৮, নাদীফ ২৮, ফরহাদ অপরাজিত ৪১, মানজারুল ৫, নাজমুল অপরাজিত ৮, অতিরিক্ত ১২, ব্রড ২/৪৫, গিডম্যান ১/২৭, ইয়ার্ডি ১/৪০, লাউডন ২/৫০)

ইংল্যান্ড ‘এ’ : ৪৭ ওভারে ২৬৩/৫ ( কারবেরি ১৭, জেফারসন ৬৮, কম্পটন ৩১, প্রায়োর অপরাজিত ৮৪, গিডম্যান ১, ইয়ার্ডি ২৫, ডেভিস অপরাজিত ২৭, অতিরিক্ত ১০, মেহরাব ৩/৫৭, মানজারুল ২/৪১)

ফল : ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী।