জেএফএ কাপে এগিয়ে চলেছে ঢাকা আর বিকেএসপি
জেএফএ কাপের চূড়ান্ত পর্বে বুধবার জয় পেয়েছে ঢাকা ও বিকেএসপি। আর্মি স্টেডিয়ামে ঢাকা জেলা ৩ ---- ০ গোলে হারিয়েছে চূয়াডাঙ্গাকে। সাখাওয়াৎ দুটো এবং রাজু একটি গোল করেছেন। অন্য ম্যাচে বিকেএসপি ৩ ------ ১ গোলে হারিয়েছে নাটোর জেলাকে। বিজয়ী দলের মামুনুর রশিদ, সাদ্দাম ও গালিব নেওয়াজ একটি করে গোল করেছেন। নাটোরের ইমরান আলী একটি গোল শোধ করে ব্যবধান কমিয়েছেন।
বৃহস্পতিবার প্রথম ম্যাচে খুলনা কিশোরগঞ্জের আর পরের ম্যাচে ও সিরাজগঞ্জের মুখোমুখি হবে চট্টগ্রাম।
