২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান দলে সামি আর ইয়াসির আরাফাত

তাদের ব্যাপারে মৌখিক সম্মতি আগেই দিয়ে রেখেছিল আইসিসি। তবে অফিসিয়াল স্বীকৃতির তো প্রয়োজন এবং আলাদা গুরুত্ব আছে। তারই অপেক্ষায় এতদিন শোয়েব আখতার আর মোহাম্মদ আসিফের জায়গায় মোহাম্মদ সামি এবং ইয়াসির আরাফাতকে নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেও তাদের ওয়েস্টইন্ডিজে পাঠাতে পারছিল না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বুধবার পিসিবির ডিরেক্টর অব ক্রিকেট অপারেশন্স সেলিম আলতাফ জানিয়েছেন তাদের ব্যাপারে আইসিসির লিখিত অনুমতি পেয়ে গেছেন তারা, “ শোয়েব আখতার আর মোহাম্মদ আসিফের জায়গায় অন্য খেলোয়াড় নেয়ার ব্যাপারে আইসিসির ছাড়পত্র পেয়ে গেছি আমরা।” তার মানে, সামি --- ইয়াসিরের সামনে কোনো বাধা নেই। সেলিম আলতাফ তাই আরো জানিয়েছেন, বৃহস্পতিবারই ওয়েস্টইন্ডিজে ইনজামাম -- উল হকের দলের সঙ্গে যোগ দেবেন ফাস্টবোলার সামি আর অলরাউন্ডার আরাফাত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2007, 08:06 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

সামি --- আরাফাতের হয়তো বিশ্বকাপ দলে ঢোকা হতো না ইনজুরির জন্য শোয়েব আখতার আর মোহাম্মদ আসিফ শেষ মুহুর্তে সরে না দাঁড়ালে। কুঁচকি ও হাঁটুর ইনজুরির জন্য শোয়েবকে আর কনুইয়ের ইনজুরির জন্য আসিফকে তিন সপ্তাহ করে বিশ্্রামের পরামর্শ দিয়েছেন ডাক্তার। সে কারণেই গত বৃহস্পতিবার দলের অপরিহার্য দুই ফাস্টবোলারকে বিশ্বকাপ দল থেকে প্রত্যাহার করে নেয়  পিসিবি।