২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়েক মুহুর্তের ঝড়েই শেখ রাসেলের শুভ সূচনা

শেখ রাসেল ২ --- চট্টগ্রাম মোহামেডান ১ ৯০ মিনিটের খেলায় দু’ গোল ছাড়া বলতে গেলে আর কিছইু নেই শেখ রাসেলের। তারই সুবাদে নিজেদের প্রথম ম্যাচে ২ ------ ১ গোলে চট্টগ্রাম মোহামেডানকে হারিয়ে শুভ সূচনা করেছে তারা। আসলে ‘শুভ’ হওয়ার দিন যেন কোনো খামতিই বাধা হয়ে দাঁড়াতে পারে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2007, 09:24 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

পারেনি চট্টগ্রাম মোহামেডানও। দ্বিতীয়ার্ধের খেলা নিয়ন্ত্রণ করে, কয়েকটি সুযোগ তৈরি করেও তারা বি. লিগের অভিষেকটা সুন্দর করতে পারেনি। ‘দেশী শক্তি’র ওপর দাঁড়িয়ে তারা সুন্দর ফুটবল উপহার দিলেও নিয়তির কাছে হার মানতে হয়েছে। হার মানতে হয়েছে হঠাৎ ঝলসে ওঠা শেখ রাসেলের কাছে। আরো নির্দিষ্ট করে বললে টোয়াটি ইউনুসের তীব্র গতির এক শট ও বুলবুলের চমৎকার এক হেড তাদের ছিটকে ফেলে দেয়।

১২ মিনিটেই গোলের সূচনা করে শেখ রাসেল। অথচ গোলের আগের মুহূর্তুটি দেখে পরিণতি আন্দাজ করা একটু কঠিনই ছিল। মাঝ মাঠ থেকে উড়ে এলো একটা বল, তবে কোনো বিপদজনক জায়গায় নয়, ডি বক্সের দু ----- তিন গজ বাইরে ডানদিকে। সেখান থেকেই টোয়াটি ইউনুসের চমৎকার এক ভলি বুলেট গতিতে গোলরক্ষক রাজুকে ফাঁিক দিয়ে চট্টগ্রাম মোহামেডানের গোলপোস্টে আশ্রয় নিলে এগিয়ে যায় শেখ রাসেল। এছাড়া প্রথমার্ধে আর কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। ইউসুফের একটি শট বাদ দিলে তাদের প্রতিপক্ষও নিজেদের মেলে ধরতে পারেনি ওই সময়।

দ্বিতীয়ার্ধ শুরু থেকেই ম্যাচের গতি ---- প্রকৃতি পাল্টে যেতে শুরু করে। ৪৮ মিনিটেই জাহিদের বানিয়ে দেওয়া বলে ইউসুফ বাঁ পায়ের শট ম্যাচে সমতা নিয়ে আসেন। তারপর আরো উজ্জীবিত চট্টগ্রাম মোহামেডান। মাঝমাঠ পুরো দখলে নিয়ে নেয় এবং একের পর এক আক্রমণ করে বুঝিয়ে দেয় বুরদ্বীপের অনুপস্থিতিতে শেখ রাসেলের ডিফেন্স ছন্নছাড়া। বুরদ্বীপ কার্ডের জটিলাতায় পড়ে প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি। এই সুযোগে তৌহিদের দু ------- দুটি শট কাঁপিয়ে দেয় রাসেলের গোল পোস্ট, কোনো রকমে দলকে বাঁচিয়ে দেন গোলরক্ষক শাকিল। পাভেলেরও এরকম একটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন এই গোলরক্ষক।

নিজেদের আধিপত্যের বিপরীতেই আবার গোল খেয়ে বসে চট্টগ্রামের মোহামেডান। পাল্টা আক্রমনে ডানদিক থেকে পাঠানো মাহমুদুল হাসানের এক ক্রসে চমৎকার হেডে গোল করে বুলবুল পুরো তিন পয়েন্ট উপহার দিয়ে শেখ রাসেলের সুন্দর অভিষেক নিশ্চিত করেন।