সহজ জয় দিয়েই শুরু করলো ব্রাদার্স আর খুলনা আবাহনী
ব্রাদার্স ৩ ঃ চট্টগ্রাম আবাহনী ০ খুলনা আবাহনী ২ ঃ রহমতগঞ্জ ০ দ্বিতীয় দিনে গোলের বন্ধ্যাত্ব ঘুচে গেছে বি. লিগের। উদ্বোধনী দিনে দেশের দুই সেরা দল লড়াইয়ে নেমেও গোলের খোঁজ পায়নি। শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে ০ ------ ৩ গোলে হারানো ব্রাদার্স শুধু গোলের খোঁজই পায়নি, এ ম্যাচে লিগের প্রথম হ্যাট্রিকও হয়ে যেতে পারতো। খুলনা স্টেডিয়ামেও স্থানীয় দল খুলনা আবাহনী ২ ----- ০ গোলে হারিয়েছে ঢাকার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে।
কিন্তু ব্রাদার্সের এই ৩ গোলের জয় দেখার জন্য বঙ্গবন্ধু স্টেডিয়ামে এসেছিলেন কেবল হাজারখানেক দর্শক। পেশাদার লিগের উদ্বোধনী দশ --- বারো হাজার দর্শক হলেও দ্বিতীয় দিনেই সেই আগ্রহ----- উৎসাহের অধোগতি দেখে ভীষণ মন খারাপ বাফুফে ও ব্রাদার্সের। এটাই যে ব্রাদার্সের ‘হোম ম্যাচ’!
ব্রাদার্স বড় ব্যবধানে জিতলেও খেলায ফুটবল সৌন্দর্য্যের অভাব ছিল। যদিও গোলের খেলায় তারা ভীষণ সফল, আরেকটু হলে তো লিগের প্রথম হ্যাট্রিক করে ইতিহাসেই নাম তুলে ফেলতেন ইলিজা জুনিয়র। ৩৭ মিনিটে গোলের সূচনা করেন এই নাইজেরিয়ান। ফয়সাল মাহমুদের ক্রসটি মাথা দিয়ে নামিয়ে দারুণ নৈপুন্যে বল চট্টগ্রাম আবাহনীর জালে পাঠিয়ে দেন। ৬৫ মিনিটে আবার ব্যবধান বাড়ান তিনি। রক্ষনভাগের খেলোয়াড়দের ভুলে বলটি তার পায়ে এসে পড়লে ডি ব´ের মাঝখান থেকে ডান পয়ের শটে ২ ------ ০ গোলে এগিয়ে নেন ব্রাদার্সকে। পরে বেশ কয়েকবারই নিজের তৃতীয় গোলের কাছাকাছি পৌঁছালেও হ্যাট্রিক করতে পারেননি ইলিজা জুনিয়র।
বি. লিগের দলবদলে এবার সবচেয় ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ব্রাদার্স। রথী ---- মহারথীরা চলে যাওয়ায় রীতিমতো ভাঙ্গাহাটে পরিণত হয়েছিল ক্লাবটি। তারপর নতুন ----- পুরোনো মিলিয়ে শেষ পর্যন্ত যে দল হয়েছে তা নিয়ে প্রথম ম্যাচে খুব খারাপ খেলেনি তারা। ভারতীয় কোচ সৈয়দ নাঈমুদ্দিনের তত্ত্বাবধানের্ ভালো দল হয়ে ওঠার পথেই বোধহয় যাত্রা শুরু করেছে ব্রাদাস।
জুনিয়রের পাশাপাশি ফয়সাল মাহমুদ ----- মঞ্জুরাও ভাল খেলেছেন এ ম্যাচে। ৭০ মিনিটে ফয়সাল মাহমুদের বাঁ দিক থেকে পাঠানো ক্রসে মঞ্জু চমৎকার হেড করে ব্রাদার্সের ৩ ----- ০ গোলের জয় নিশ্চিত করেন। প্রথম ম্যাচে বড় জয়ের খুশির মধ্যে অবশ্য দুঃসংবাদও আছে ব্রাদার্সের জন্য। মিডফিল্ডার মনোয়ার দু----- দুটো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন এ ম্যাচে। তার মানে আগামী দু ম্যাচ খেলা হবে না তার।
চট্টগ্রাম আবাহনী প্রথমার্ধে একটু লড়াই করলেও দ্বিতীয়ার্ধে আর কুলিয়ে উঠতে পারেনি। তারপরও ম্যাচের শেষের দিকে তৌহিদ একটা সুযোগ পেয়েছিলেন। ব্রাদার্স গোলরক্ষক আলী এগিয়ে এসে গোল পোস্ট ফাঁকা করে দিলেও তৌহিদ বল পোস্টে পাঠাতে পারেননি।
তবে ব্রাদার্স দিনের সবচেয়ে বড় জয় পেলেও বি. লিগের প্রথম গোলদাতা খুলনা আবাহনীর প্রশান্ত। ৪২ মিনিটে মামুনের বাড়ানো থ্রু ধরে প্রশান্ত রহমতগঞ্জের দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে কোনাকুনি শটে এগিয়ে নেন দলকে। ৬৮ মিনিটে দ্বিতীয় গোলটি করেছেন মামুন। মঞ্জুরুলের শট রহমতগঞ্জের গোলরক্ষক আনোয়ার ফিরিয়ে দিলেও বল পেয়ে সুযোগটা কাজে লাগান মামুন ।
