২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার অপেক্ষায় পন্টিং

এবারের বিশ্বকাপের গ্র“পিং হওয়ার পর থেকেই একটা ম্যাচের জন্য ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষায়। তবে শুধু সাধারণ ক্রিকেটামোদীরাই নয়, ২৪ মার্চ সেন্ট কিটসে অনুষ্ঠেয় সেই ম্যাচটার দিকে তাকিয়ে আছেন রিকি পন্টিংও। সেই ম্যাচে যে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা! যাদের কাছে ক’দিন আগে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান হারাতে হয়েছে তাদের মুখোমুখি হওয়ার জন্য অস্ট্রেলীয় অধিনায়ক তো দিন গুণবেনই।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2007, 09:17 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

ম্যাচের জন্ম দিয়ে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা বিশ্ব ক্রিকেটে নিয়ে এসেছে অন্য ধরনের এক প্রতিদ্বন্দ্বিতার আবহ। ’৯৯ বিশ্বকাপের সেই সেমিফাইনালের কথা কি কখনো ভোলা যাবে? জয়সূচক রান নেয়ার আশায় ল্যান্স ক্লুজনারের এক ‘পাগলাটে’ দৌড়, অ্যালান ডোনাল্ডের রান আউট, টাই করেও সুপার সিক্সে জয় পাওয়ার সুবাদে অস্ট্রেলিয়ার ফাইনালে উত্তরণ------- এত সব উত্তেজনাপূর্ণ ঘটনার জন্য অনেকের মতে সেটাই ওয়ানডের সেরা ম্যাচ।

‘এজবাস্টন এপিক’ নামে পরিচিতি সেই ম্যাচ যদি সেরা হয় তাহলে দ্বিতীয় সেরা হিসাবে মেনে নেয়া উচিৎ গত বছরের ১২ মার্চের ম্যাচটা। জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সেদিন ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়ে ৪৩৪ রান করেছিল অস্ট্রেলিয়া। বিস্ময় আর নাটকীয়তার কিন্তু তখনো বাকি ছিল অনেক। পরতে পরতে উত্তেজনা ছড়িয়ে পড়া সেই ম্যাচে এক উইকেটে জয় পেয়েছিল স্বাগতিকরা।

ক্রিকেটের সেরা আসরে সেই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার কথা ভেবে পন্টিং তো উদ্বেলিত হবেনই। তার সঙ্গে র‌্যাংকিংয়ের এক নম্বর জায়গাটা হাতছাড়া সংক্রান্ত প্রতিশোধের ব্যাপারও আছে। তবে ওয়েস্ট ইন্ডিজে রওনা দেয়ার আগে প্রতিশোধ নয়, ম্যাচটা যে তাদের জন্য এক ‘অগ্নি পরীক্ষা’, সে কথাই জানালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক,“দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচটা আমাদের জন্য দারুণ গুরুত্বপূর্ণ। গত ৫/৬ বছরে ওয়ানডেতে ওদের সঙ্গে আমাদের বেশ কয়েকটা দুর্দান্ত ম্যাচ হয়েছে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সর্বশেষ সিরিজের শেষ ম্যাচটা তো দারুণ উত্তেজনাপূর্ণ ছিল। ৪৩৪ রান করেও হেরে গিয়েছিলাম আমরা।”

গ্রায়েম স্মিথের দল যে এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী আর উজ্জীবিত, সে ব্যাপারেও কোনো সন্দেহ নেই পন্টিংয়ের মনে,“ঘরের মাঠে তারা (দক্ষিণ আফ্রিকা) পাকিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজে খুবই ভাল খেলেছে। সেজন্য ওরা এখন দারুণ আত্মবিশ্বাসী। তবে আমি জানি, যে কোনো দলের বিপক্ষে আমরা জ্বলে উঠতে সক্ষম। আর সেজন্যই ম্যাচটা হবে দু দলের জন্য এক বড় পরীক্ষা।”

শুধু পন্টিংই নন, অ্যান্ড্রু সাইমন্ডসও বর্তমান সময়ের সবচেয়ে বড় ‘শত্র“’র মুখোমুখি হওয়ার অপেক্ষায়। কাঁধে অস্ত্রোপচার করানো সাইমন্ডসের স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে গ্র“পের প্রথম ম্যাচ দুটো খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে বহু প্রতীক্ষিত সেই লড়াইয়ে পন্টিংয়ের পাশে থাকতে তিনি উদগ্রীব,“আশা করি আমি এই ম্যাচে অংশ নিতে পারবো। কাঁধের পেশির শক্তি ফিরে পাওয়ার চেষ্টা করে যাচ্ছি আমি। কাঁধের বর্তমান অবস্থায় আমি সত্যিই খুব খুশি। বুঝতে পারছি প্রত্যেক দিনই একটু একটু করে উন্নতি হচ্ছে জায়গাটা।”

অস্ট্রেলিয়া যখন ২৪ মার্চের ম্যাচটা নিয়ে গবেষণায় ব্যস্ত তখন দক্ষিণ আফ্রিকা অনন্য এক পুরস্কার প্রাপ্তিতে আনন্দে উদ্ভাসিত। জোহানেসবার্গে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে আইসিসি’র ওয়ানডে চ্যাম্পিয়নশিপ ট্রফি তুলে দেয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথের হাতে। বহু পরিশ্রমের ফসল পুরস্কারটা পেয়ে স্মিথ নিজেও ভীষণ আবেগাক্রান্ত, “এটা একটা বিরাট সম্মান। গত ১৮ মাসে পুরো দলের কঠোর পরিশ্রমের কারণে এই পুরস্কার আমাদেরই প্রাপ্য।” অস্ট্রেলিয়া থেকে উড়ে আসা ট্রফিটা ছাড়াও এক লাখ ৭৫ হাজার মার্কিন ডলার পেয়েছে দক্ষিণ আফ্রিকা।