বৃষ্টিতে পরিত্যক্ত চারদিনের ম্যাচের প্রথম দিন
বৃষ্টির কারণে শহীদ চান্দু স্টেডিয়ামে ইংল্যান্ড এ দলের সঙ্গে বাংলাদেশ এ দলের চারদিনের ম্যাচটি মাঠে গড়ায় নি।
সকাল ৯ টা থেকে ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও গুড়িগুড়ি বৃষ্টিতে খেলার অনুপযোগী হয়ে পড়ে মাঠ। সকাল থেকে অপেক্ষা করে অবশেষে দুপুর ২ টায় মাঠ পর্যবেক্ষণের পর ম্যাচের প্রথম দিন পরিত্যক্ত ঘোষনা করা হয়।
