২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাদার্স জিতলেও খেলা ভাল লাগেনি ক্লাব-কর্মকর্তাদের

প্র্যাকটিস ম্যাচে জিতেছে ব্রাদার্স। শনিবার নিজেদের মাঠেই প্রথম প্র্যাকটিস ম্যাচ খেলতে নেমে তারা ২ Ñ ১ গোলে হারিয়েছে আরামবাগকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 09:25 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

প্রথমার্ধেই ব্রাদার্স এগিয়ে যায় মঞ্জুর গোলে। দ্বিতীয়ার্ধে নিক্সনের গোলে ম্যাচে ফিরলেও আরামবাগ পরে সমতা ভাঙ্গেন ব্রাদার্সের ফয়সাল মাহমুদ। ম্যাচ জিতলেও ব্রাদার্স ম্যানেজার আমের খান খেলা দেখে সন্তুষ্ট নন, “খেলা তেমন ভাল হয়নি। প্রথম ম্যাচ বলেই হয়তো খেলোয়াড়রা নিজেদের মানিয়ে নিতে পারেনি। বিদেশিদের পারফরম্যান্সও মনে ধরেনি আমার, আহামরি কিছু খেলতে পারেনি তারা।”

বি. লিগের আগে উড়িয়ে আনা তিন নাইজেরিয়ানের পারফরম্যান্স পরীক্ষার জন্য আরো একটি ম্যাচ খেলবে ব্রাদার্স। রহমতগঞ্জের সঙ্গে এই ম্যাচের পরই সিদ্ধান্ত নেওয়া হবে এই বিদেশিদের ব্যাপারে।