২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে র‌্যাংকিয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ নবম স্থানে

হ্যাডলি সিরিজে নিউজিল্যান্ডের কাছে টানা দ্বিতীয় ম্যাচ হেরে সিরিজও হেরে যাওয়ায় ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ স্থান হারিয়েছে অস্ট্রেলিয়া। আইসিসি র‌্যাংকিং প্রবর্তনের পর থেকে তাদের জন্য স্থায়ী হয়ে যাওয়া জায়গাটিতে এখন দক্ষিণ আফ্রিকা। তাদের চেয়ে মাত্র দু পয়েন্ট পিছিয়ে অস্ট্রেলিয়া (১২৬ পয়েন্ট) আছে দুই নাম্বারে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2007, 10:15 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

রোববার আইসিসি ঘোষিত সর্বশেষ ওয়ানডে র‌্যাংকিংয়ে সমান ১১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে যুগ্মভাবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। বাংলাদেশ (৪২) নবম স্থানে আছে অষ্টম ওয়েস্ট ইন্ডিজ (১০১) --- এর চেয়ে ৫৯ পয়েন্ট পিছিয়ে আর দশম স্থানের জিম্বাবুয়ের (২২) চেয়ে ২০ পয়েন্ট এগিয়ে।   পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম যথাক্রমে ভারত (১০৯), শ্রীলংকা (১০৮) ও ইংল্যান্ড (১০৬)।