২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কম্পটনের সেঞ্চুরিতে ইংল্যান্ড ‘এ’ দলের বড় সংগ্রহ

বিসিবি অ্যাকাডেমী দলের বিপক্ষে তিনদিনের ম্যাচের প্রথম দিনটা শুধুই নিক কম্পটনের। সেই সঙ্গে ইংল্যান্ড ‘এ’ দলেরও। ইংল্যান্ডের কিংবদন্তী ক্রিকেটার ডেনিস কম্পটনের নাতি নিকের অপরাজিত সেঞ্চুরিতে প্রথম দিন শেষেই ৪ উইকেটে ৩২৭ রান তুলে ফেলেছে তারা। ওপেনিংয়ে নামা কম্পটন এখন ডাবল সেঞ্চুরির স্বপ্নও দেখতে পারেন। ১৫২ রানে অপরাজিত আছেন তিনি। সেঞ্চুরি অপেক্ষায় আছেন ৮২ রান করা ম্যাট প্রায়োরও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2007, 10:21 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM