অযোগ্য আর দুর্নীতিবাজদের জন্য অশনিসংকেত
জাতীয় ক্রীড়া পরিষদের নবনির্মিত টাওয়ারে বসেই আলোচকরা নানাভাবে প্রশ্নবিদ্ধ করে গেছেন ক্রীড়াপরিষদকে। এমনকি ওই টাওয়ার নির্মাণের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে।
আলোচকরা প্রশ্ন তুলেছেন এবং তার সঙ্গে সহমত প্রকাশ করে সেমিনারের প্রধান অতিথি যুব ও ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী বলেছেন, “শুধু বিল্ডিং ও স্থাপনা নির্মানের জন্যই টাকা খরচ হয়েছে, কিন্তু খেলোয়াড়দের ট্রেনিংয়ের জন্য খুব কম বরাদ্দ ছিল।” ফেডারেশনের ‘অনাকাঙ্খিত জন্ম’ রোধ করতে হবে এই দাবী রেখে কিছু ফেডারেশন --- যেগুলো খেলাধুলার আয়োজন করে না, তাদের বাদ দেওয়া হতে পারে --- এমন হুশিঁয়ারিও তিনি দিয়েছেন। এছাড়া ক্রীড়াঙ্গনের নির্বাচনে ফোরামের আধিপত্য এবং টাকার খেলা বন্ধ করার উদ্যোগও নেবেন বলে জানিয়েছেন উপদেষ্টা।
ক্রীড়া মন্ত্রণালয় আলাদা থাকলেও রাজনৈতিক সরকারের আমলে জাতীয় ক্রীড়া পরিষদই ছিল ক্ষমতার মূল কেন্দ্র। স্বাভাবিকভাবেই তা হয়ে উঠেছিল আনিয়ম ও দুর্নীতির আখড়া। আর ক্ষমতার বৃত্তে বন্দী থাকতে গিয়ে ফেডারেশনগুলো যেমন পিছিয়ে গেছে, তেমনি ফেডারেশন কর্তারা ক্রীড়া-----উন্নয়নের বদলে ব্যক্তিস্বার্থকেই উর্দ্ধে স্থান দিয়েছিলেন। এ কথা গুলো বলতেই শনিবার এনএসসি টাওয়ারে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি আয়োজন করেছিল “স্থবির ক্রীড়াঙ্গন ঃ উত্তরণের পথ” শীর্ষক এক সেমিনার। আলোচক ছিলেন সাবেক ক্রীড়া সচিব আসাফ----উদ-----দ্দৌলা, ক্রীড়া লেখক ও কবি সানাউল হক, সাবেক তারকা ফুটবলার কাজী সালাউদ্দিন, ক্রীড়া সংগঠক ও স্থপতি মোবাশে^র হোসেন, জোবেরা রহমান লিনু, রেজাউর রহমান সোহাগ ও দিলু খন্দকার। আলোচনার আগে মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন ক্রীড়া সাংবাদিক মোস্তফা মামুন।
ক্রীড়া সাংবাদিক রেজাউর রহমান সোহগ প্রথমেই ক্রীড়াঙ্গনে ফেডারেশনগুলোতে গনতন্ত্রায়নের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন, “ক্রীড়াঙ্গনে গনতন্ত্র আনার জন্য আমরাই সোচ্চার হয়েছিলাম কিন্তু ফেডারেশনগুলোর নির্বাচন দেখে মনে হয়েছে খাল কেটে কুমির এনেছি। কারণ, এই নির্বাচনে কোটারি ও ব্যক্তিস্বার্থই উর্দ্ধে স্থান পেয়ে গেছে।” সেটা আরো খোলামেলাভাবে বর্ননা করেছেন ক্রীড়া সংগঠক মোবাশ্বের হোসেন, “অ্যাথলেটিকস ফেডারেশন যাকে বহিস্কার করেছিল সেই ব্যক্তিই মূলত নির্বাচন নিয়ন্ত্রণ করেন। তার নেতৃত্বাধীন ফোরামের কাছে জিম্মি হয়ে গেছে ফেডারেশনগুলোর নির্বাচন।” স্থপতি মোবাশ্বের কথগুলো বলার সময় একজন লোক মাথা নীচু করে অনেকটা লুকিয়ে সেমিনার কক্ষ ছেড়ে দ্রুত বেরিয়ে যান। তিনিই সেই ফোরাম (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সম্পাদকদের সংগঠন) নেতা গোলাম রসুল মোল্লা !
মোবাশ্বের হোসেনের আরেকটা প্রস্তাব, আগামী ৫ বছরে কোনো ক্রীড়া স্থাপনা গড়ে তোলায় নিষেধাজ্ঞা আরোপ। তার মতে, এগুলো প্রাধান্য পাওয়াতেই আজ ক্রীড়াপরিষদকে ঘিরে দুনীর্তি এত প্রকট। সেজন্য সাবেক ক্রীড়া সচিব আসাফ---- উদ----দ্দৌলার পরামর্শ, “জাতীয় ক্রীড়া পরিষদকে বন্ধ করে দেন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে পুনর্গঠন করে পুনরুজ্জিবীত করুন। আগে যখন পরিষদ ছিল না, ফেডারেশন ছিল না, তখন খেলার মাঠে খেলোয়াড় ছিল। তাছাড়া যারা খেলাধূলা করেননি, তারা যেন ফেডারেশনের কমিটিতে আসতে না পারেন সে ব্যবস্থা করুন।”
জোবেরা রহমান লিনুর পরামর্শ ছিল স্কুলের পাঠক্রমে খেলার জন্য নাম্বার রাখার। ক্রীড়া উপদেষ্টা এই প্রস্তাব নিয়ে শিক্ষা উপদ্ষ্টোর সঙ্গে কথা হয়ে বলে জানিয়েছেন।
এছাড়া সেমিনারে সাংবাদিকদের জানার আগ্রহও মিটিয়েছেন তপন চৌধুরী। বিশেষ করে ফুটবল ফেডারেশনের স্থবিরতা এবং আগামী এপ্রিলে সম্ভাব্য বাফুফে নির্বাচন ও কাউন্সিলর নিয়েও প্র্রশ্ন উঠেছিল। উপদেষ্টার জবাব, “বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অর্থাৎ জেলা প্রশাসকদের সঙ্গে আমরা যোগাযোগ করবো এবং যেখানে খেলাধূলা হয় সেখান থেকে কাউন্সিলর পাঠানোর ব্যবস্থা করবো।”
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ----সভাপতি পদ থেকে সরে গেলেও সেমিনারে সাবেক তারকা ফুটবলার কাজী সালাউদ্দিন ফুটবল উন্নয়নের জন্য সরকারের কাছে অর্থ বরাদ্দ চেয়েছেন, অর্থ বরাদ্দ চেয়েছেন ঢাকার ক্লাবগুলোর জন্যও।
আর ক্রিকেট প্রসঙ্গে উঠে এলো সাম্প্রতিক ‘খালেদ মাসুদ বিতর্ক’। এ বিষয়ে উপদেষ্টা আগে বিডিনিউজকে যা জানিয়েছিলেন তার বাইরে শুধু বলেছেন, “আমি বিসিবি প্রেসিডেন্টকে বলেছিলাম কোচের সঙ্গে এ নিয়ে কথা বলতে। কোচ নাকি ‘দল নির্বাচন ঠিক আছে’ বলেছেন।” নিজের বক্তব্যের এক পর্যায়ে রাজনৈতিক বিবেচনায় যাাদের বোর্ডে জায়গা হয়েছে তাদের সসম্মানে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।
