২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণদের নিয়েই স্বপ্ন দেখছে মোহামেডান

‘হারিয়েছে অনেক, কিন্তু পায়নি কিছুই।’ দেশের প্রথম পেশাদার ফুটবল লিগে খেলতে নামার আগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের তারকা ফুটবলার পাওয়া না পাওয়ার হিসাবের পোষাকি ভাষাটা এমনই হওয়া উচিত। আলফাজ, মতিউর মুন্না, আরমান আজিজী, মাহমুদুল হাসান, বিপ্লব ভট্টাচার্য্য এবং ফয়সাল মাহমুদের মতো তারকারা দল ছেড়ে গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2007, 09:52 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

 কিন্তু যারা এসেছেন, তাদের কেউই তারকাদের ধারে কাছের নন। তাই অনুর্ধ্ব ২৩ জাতীয় দলের হিমেল, জাহিদ,শরীফ, রিপন খান, আরিফ ও আরাফাত রনিদের সার্ভিস নিশ্চিত করে সন্তুষ্ট থাকতে হচ্ছে ঐতিহ্যবাহী দলটাকে। তবুও এই তও“ণদের নিয়েই বি, লিগ জয়ের আশা করতে পিছপা হচ্ছে না সর্বশেষ জাতীয় ফুটবল লিগের চ্যাম্পিয়নরা। ব”হষ্পতিবার ক্লাব প্যাভিলিয়নে পেশাদার ফুটবল লিগের জন্য পরিচিতি সভায় তাদের  সেরকম স্বপ্নের কথাই জানিয়েছেন কর্মকর্তারা।

”আমাদের দলে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় ঘটেছে। আশা করছি এই দলটাই শিরোপা আনতে সক্ষম হবে” --- বলেছেন ক্লাবের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ভূইয়া। আর গত মৌসুমে তাদের জাতীয় লিগের শিরোপা এনে দেয়া কোচ শফিকুল ইসলাম মানিক বললেন,” ছেলেরা শিরোপার জন্যই খেলবে। আমার বিশ্বাস সমর্থকদের চাহিদা মেটাতে তারা নিজেদের সেরা খেলাটাই খেলবে।”