২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে ৭ অশ্বেতাঙ্গ ক্রিকেটার

কথা রাখলেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী জেরাল্ড মাজোলা। বছর দুয়েক আগে সরকারের কাছে একটা প্রতিশ্র“তি দিয়েছিলেন তিনি। ২০০৭ বিশ্বকাপের দলে অন্তত ৭ জন অশ্বেতাঙ্গ ক্রিকেটার রাখার সেই প্রতিশ্র“তি পূর্ণ হল বৃহস্পতিবার রাতে। ১৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসরের জন্য ঘোষিত দলে ঠিক ৭ জন অশ্বেতাঙ্গ খেলোয়াড়কেই রেখেছে দক্ষিণ আফ্রিকা। তারা হলেন ব্যাটসম্যান হার্শেল গিবস, অ্যাশওয়েল প্রিন্স ও লুটস বসম্যান, পেসার মাখায়া এনটিনি, রজার টেলেমেকাস ও চার্ল ল্যাঙ্গেভেল্ট এবং স্পিনার রবিন পিটারসন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2007, 07:30 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

৭ জনই অবশ্য যোগ্যতার ভিত্তিতে সুযোগ পেয়েছেন বিশ্বকাপের দলে। সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ৩--১ ব্যবধানে উড়িয়ে দেয়া দলটার ওপরেই আসলে আস্থা রেখেছেন দক্ষিণ আফ্রিকার নির্বাচকরা। এই দলের ৮ জনের রয়েছে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা। তাদের মধ্যে জ্যাক ক্যালিস ও শন পোলক চতুর্থ, গিবস ও মার্ক বাউচার তৃতীয় এবং এনটিনি, ল্যাঙ্গেভেল্ট, পিটারসন ও অ্যান্ড্রু হল দ্বিতীয় বারের মতো খেলবেন বিশ্বকাপে।

দল ঘোষণা করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজও। ক্যারিবীয়দের ১৫ সদস্যের দলে সবচেয়ে বড় চমক মারলন স্যামুয়েলসের অন্তর্ভুক্তি। গত মাসে ভারত সফরের সময় নাগপুর ওয়ানডের ঠিক আগে এক জন বাজিকরকে টেলিফোনে দলের গুরুত্বপূর্ণ তথ্য পাচার করার অভিযোগ উঠেছে স্যামুয়েলসের বিরুদ্ধে। আইসিসি’র দুর্নীতি বিরোধী ইউনিট ইতিমধ্যে তদন্তও শুরু করে দিয়েছে এ ব্যাপারে। তবে আইসিসি’রই এক জন মুখপাত্র জানিয়েছেন এই তদন্তের রিপোর্ট না দেয়া পর্যন্ত স্যামুয়েলসকে দলে রাখতে কোনো বাধা নেই ওয়েস্ট ইন্ডিজের। ক্যারিবীয়দের দলে নতুন মুখ একজনইÑÑত্রিনিদাদের ১৯ বছর বয়সী অলরাউন্ডার কিয়েরন পোলার্ড।

দক্ষিণ আফ্রিকা দল : গ্রায়েম স্মিথ (অধিনায়ক), জ্যাক ক্যালিস, লুটস বসম্যান, মার্ক বাউচার, এবি ডিভিলিয়ার্স, হার্শেল গিবস, অ্যান্ড্রু হল, জাস্টিন কেম্প, চার্ল ল্যাঙ্গেভেল্ট, আন্দ্রে নেল, মাখায়া এনটিনি, রবিন পিটারসন, শন পোলক, অ্যাশওয়েল প্রিন্স ও রজার টেলেমেকাস।

ওয়েস্ট ইন্ডিজ দল : ব্রায়ান লারা (অধিনায়ক), রামনরেশ সারওয়ান, ক্রিস গেইল, ডুইন স্মিথ, শিবনারায়ণ চন্দরপল, ডুইন ব্রাভো, মারলন স্যামুয়েলস, ইয়ান ব্র্যাডশ, কোরি কলিমোর, জেরম টেলর, দিনেশ রামদিন, ডেভন স্মিথ, লেন্ডল সিমন্স, ড্যারেন পাওয়েল ও কিয়েরন পোলার্ড।