ইনজুরিতে পড়লেন ওরামও
অস্ট্রেলিয়ার সঙ্গে ১০ উইকেটের বিশাল জয় উদযাপনের সময় একটা অস্বস্তি ঠিকই ঘিরে ধরেছে নিউজিল্যান্ডকে। এই ম্যাচেই যে তাদের জন্য আঘাত হয়ে এসেছে অলরাউন্ডার জ্যাকব ওরামের ইনজুরি! মিশেল জনসনের ক্যাচ ধরতে গিয়ে বাঁ হাতের মধ্যমায় ব্যথা পান ওরাম। সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে যাওয়া হয় কাছের এক হাসপাতালে।
এক্স--রে'তে চির ধরা পড়েছে তার আঙ্গুলে। বিশ্বকাপে তাকে নিয়ে কোনো আশঙ্কা আছে কি না সে ব্যাপারে শুক্রবার পর্যন্ত নিশ্চিত হতে পারেনি নিউজিল্যান্ড দল। তবে চ্যাপেল--হ্যাডলি সিরিজের বাকি দুই ম্যাচে স্বাগতিকদের ওরামকে না পাওয়া প্রায় নিশ্চিত।
