৯ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা
পঞ্চম ম্যাচ সহজেই জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের ১৫৩ রানকে মাত্র ওভারেই টপকে গেছে তারা ১ উইকেট খুইয়ে। ফলে সিরিজও ৩ --- ১ ---এ জিতে গেছে গ্রায়েম স্মিথের দল।
সহজ টার্গেটের দিকে তাদের যাত্রাটা অবশ্য খুব খারাপ ভাবেই শুরু হয়েছিল। কোনো রান না করে অধিনায়ক গ্রায়েম স্মিথ মোহাম্মদ আসিফের বলে কট বিহাইন্ড, স্কোরবোর্ডে রানের জায়গায় তখনো ০। সেই বিপদ সামলে দলকে একেবারে জয়ের বন্দরেই পৌঁছে দিয়েছে জ্যাক ক্যালিস --- ডি ভিলিয়ার্সের অবিচ্ছিন্ন ১৫৬ রানের জুটি। মাত্র ২৮.২ ওভারেই ম্যাচ শেষ করে প্যাভিলিয়নে ফেরার সময় ক্যালিস আর ডি ভিলিয়ার্স দুজনই অপরাজিত ছিলেন ৭১ রানে।
এর আগে শন পোলক বলতে গেলে একাই শেষ করে দিচ্ছিলেন টসে জিতে ব্যাট করতে নামা পাকিস্তানকে। মাত্র ২২ রানে প্রথম ৫ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার অর্ধেক কাজ সেরেছিলেন। বাকি কাজ সারতে ক্যালিস (২/১৯), হল (১/২৫), এনটিনি (১/৩১) আর ল্যাঙ্গেভেল্টকে (১/৩৩) বেশি কিছু করতে হয়নি। ৪০.৫ ওভারে মাত্র ১৫৩ রান করেই অল আউট হয়ে যায় পাকিস্তান।
একটা জায়গায় খুব মিল ছিল দুদলের। স্কোরবোর্ডে কোনো রান জমা হওয়ার আগে পাকিস্তানও হারিয়েছিল তাদের প্রথম উইকেট।
পোলকের বলে বাউচারকে ক্যাচ দিয়েছিলেন মোহাম্মদ হাফিজ (০)। তারপর ইমরান নাজির আক্রমনাত্মক ব্যাট করে চেষ্টা করেছিলেন বিপদ দূরে ঠেলতে। কিন্তু ২২ বলে দুটি চার ও একটি ছক্কায় ২২ রান করার পর এই ওপেনারও ফিরে যান পোলকের বলে তাকেই ক্যাচ দিয়ে। এভাবে ৩০ রানে ২ উইকেট হারানোর পর ইউনিস খান আর কামরান আকমলের চেষ্টাও বিফলে যায়। ১৯ রান করে ইউনিস সেই পোলকের বলেই বোল্ড। মোহাম্মদ ইউসুফ (৫) আর ইনজামামও (০) ঝটপট ধরলেন প্যাভিলিয়নের পথ। পাকিস্তানের স্কোর তখন ৫ উইকেটে ৭১। সবগুলো উইকেটই পোলকের (৫/২২)। টানা ১০ ওভার বল করে দক্ষিণ আফ্রিকার এই সাবেক অধিনায়ক নিজের কোটা শেষ করে ফেলায় হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন পাকিস্তানের বাকি ব্যাটসম্যানরা। কিন্তু ক্যালিস, হল , এনটিনিরা তাদের তেমন একটা স্বস্তি দেননি। শেষ ৫ উইকেটে ইনজামামের দল যে ৮২ রান তুলেছে তা --- ও সম্ভব হতো না, কামরান আকমল (২১) আর আব্দুর রাজ্জাকের (১২) সহায়তায় শোয়েব মালিক ইনিংস সর্বোচ্চ অপরাজিত ৪৩ রানের ইনিংস না খেললে।
ম্যাচ ও সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন শন পোলক।
ঝঃধৎংঢ়ড়ৎঃং ও পৎরপরহভড় ----- এর সহায়তায়
