২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলী আসিফ খানই ম্যানেজার

মঙ্গলবার সন্ধ্যায় গুলশানের নাভানা টাওয়ারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ম্যানেজমেন্ট অফিসে একটা ভোটাভুটিই হয়ে গেল। প্রসঙ্গ বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার নির্বাচন। প্রার্থী দুজন। বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ ও বিতর্কিত আলী আসিফ খান। এবং বিসিবি কর্মকর্তাদের ভোটাভুটিতে জিম্বাবুয়ে সফরে দায়িত্ব পালন করে আসা আসিফই বিশ্বকাপে বাংলাদেশের ম্যানেজার হিসেবে টিকে গেছেন বলে বিশ্বস্ত সূত্রের খবর। তবে বিসিবির চিফ এক্সিকিউটিভ অফিসার মাহমুদুর রহমান ‘ভোটাভুটি’ নয় আলোচনা করেই সিদ্ধান্ত হয়েছে বলে জানালেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 10:10 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

বিসিবির ক্রিকেট একাডেমীর অপারেশন্স ম্যানেজারের পদে কর্মরত থাকাই নাকি মাহমুদকে ম্যানেজার করার বাধা,“আমরা যদি বারবার ম্যানেজার করে তাকে দলের সঙ্গে পাঠাই, তাহলে ওর আসল কাজটাই ক্ষতিগ্রস্ত হবে। তাই আসিফকেই ম্যানেজার করার সিদ্ধান্ত হয়েছে।” বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি ওই সভায় সম্প্রতি বোর্ডের খরচে জিম্বাবুয়েতে পর্যবেক্ষক হিসেবে যাওয়া সদস্যরাও উপস্থিত ছিলেন।