বিসিবি চ্যালেঞ্জ কাপ শুরু বৃহস্পতিবার থেকে
শুরু হচ্ছে বিসিবি চ্যালেঞ্জ ক্লাব কাপ। ৬০ টি ক্লাবের অংশগ্রহনে এ টুর্নামেন্ট যাত্রা শুরু করবে আগামী বৃহস্পতিবার থেকে।
টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিসিবির সহ------সভাপতি শাহ নুরুল কবির শাহীন জানিয়েছেন, “স্থানীয় ক্রিকেটারদের উন্নতির জন্য বিসিবি জেলা পর্যায়ে টুর্নামেন্ট আয়োজনের একটি পরিক্ষামূলক প্রকল্প হাতে নিয়েছে। এটা তারই অংশ।” তার দেওয়া তথ্য অনুযায়ী ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট, রাজশাহী, খুলনা ও চট্টগ্রামের প্রত্যেক জেলার ১০ টি করে ক্লাব এতে অংশ নিচ্ছে। ক্লাবগুলো প্রথমে নিজেদের জেলাতেই খেলবে, তারপর ৬ জেলার চ্যাম্পিয়নদের নিয়ে ঢাকায় হবে টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব।
বৃহস্পতিবার ময়মনসিংহে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। প্রাথমিক পর্বের খেলা কুমিল্লায় ২৩ ফেব্র“য়ারি, সিলেটে ২৪ ফেব্র“য়ারি, খুলনায় ২৫ ফেব্র“য়ারি এবং রাজশাহীতে শুরু হবে ২৭ ফেব্র“য়ারি। চট্টগ্রামের খেলা শুরুর তারিখ চূড়ান্ত হয়নি।
বিসিবি সহ ---- সভাপতি জানিয়েছেন, “আমরা প্রথমে বিভাগীয় শহরগুলোকেই প্রাধান্য দিয়েছি। তার বাইরে দুটো জেলাকে (কুমিল্লা ও ময়মনসিংহ) নিয়েছি এই টুর্নামেন্টে। মাঠের সমস্যার কারণে এতে যোগ করা যায় নি বরিশালকে।”
অংশগ্রহণকারী প্রত্যেকটি দল ৫০ হাজার টাকা করে পাবে। প্রত্যেক ভেনু্যূর চ্যাম্পিয়ন দল পাবে ৪০ হাজার টাকা এবং রানার্স আপ দল পাবে ৩০ হাজার টাকা।
