জেএফএ কাপের আঞ্চলিক চ্যাম্পিয়ন খুলনা, কিশোরগঞ্জ, বিকেএসপি, ঢাকা ও চুয়াডাঙ্গা
জেএফএ কাপ ফুটবল চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে খুলনা, কিশোরগঞ্জ, বিকেএসপি, ঢাকা ও চুয়াডাঙ্গা। খুলনার মিথুন ও ঢাকার রাজু হ্যাট্রিক করেছেন।
মঙ্গলবার এই অনুর্ধ্ব----১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক ফাইনালে খুলনা ৭-----০ গোলে হারিয়েছে বাগেরহাটকে। স্বাগতিক খুলনার মিথুন চার গোল এবং সুব্রত, মামুন ও সাব্বির একটি করে গোল করেছেন।
ময়মনসিংহের আঞ্চলিক ফাইনালে কিশোরগঞ্জ সাঈদের একমাত্র গোলে হারিয়েছে জামালপুরকে। মানিকগঞ্জ ভেন্যুর ফাইনালে বিকেএসপি ৪ ----- ০ গোলে হারিয়েছে টাঙ্গাইল জেলাকে। ম্যাচে মামুন দুটি, শাহানুর আলম ও গালিব করেছেন একটি করে গোল। শরিয়তপুর ভেন্যুর ফাইনালে ঢাকা জেলা ৪-----১ গোলে হারিয়েছে স্বাগতিকদের। বিজয়ী দলের রাজু একাই করেছেন চার গোল এবং শরিয়তপুরের সবুজ করেছেন দলের একমাত্র গোলটি।
নড়াইলে আঞ্চলিক ফাইনালে চুয়াডাঙ্গা ২---- ০ গোলে হারিয়েছে স্বাগতিকদের। গোল করেছেন সুরুজ ও খালিদ।
কুমিল্লা ভেন্যুতে শাকিলের হ্যাটট্রিকে স্বাগতিকরা ৩------০ গোলে হবিগঞ্জকে হারিয়ে আঞ্চলিক ফাইনালে উঠেছে। আগামী ১৫ ফেব্র“য়ারির ফাইনালে চট্টগ্রামের মুখোমুখি হবে তারা।
সিরাজগঞ্জে স্বগতিকরা টাইব্রেকারে ২-----১ গোলে চাপাইনবাবগঞ্জকে হারিয়ে উঠেছে আঞ্চলিক ফাইনালে। নির্ধারিত সময়ে গোলশূন্য ছিল ম্যাচটি।
