জেএফএ কাপে বরিশালের ফুটবলার ওমর শরীফ মারা গেলেন
জে এফ এ কাপ ফুটবল চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে মারা গেলেন ওমর শরীফ। ১১ ফেব্র“য়ারি শরিয়তপুর ভেন্যুতে বরিশাল দলের হয়ে খেলতে নেমেছিলেন নারায়ণগঞ্জের ওমর শরীফ। বাফুফের দেওয়া তথ্য অনুযায়ী, ম্যাচ চলার সময় অসুস্থবোধ করায় ভেন্যুর ডাক্তারের পরামর্শে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় তাকে। তবে বরিশাল দলের কর্মকর্তা আসাদুজ্জামান খসরু জানিয়েছেন, খেলার সময় মাথায় ব্যাথা পেয়েছিলেন শরীফ। শরীয়তপুর হাসপাতালে নেয়ার পর সেখানকার ডাক্তারের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় শরীফকে।
১২ ফেব্র“য়ারি তাকে ঢাকা মেডিকেল থেকে নেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। তারপরও সুস্থ করা যায়নি। রাত আড়াইটায় দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওমর শরীফ!
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ফুটবল ফেডারেশনের সভাপতি এস এ সুলতানসহ অন্যান্য কর্মকর্তারা।
