২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোনেম মুন্নাকে শ্রদ্ধাভরে স্মরণ করলো আবাহনী

সোমবার ফুটবল মাঠের সেই দুরন্ত মুন্নাই যেন ফিরে এলেন আবাহনী ক্লাবে। সশরীরে তো আর সম্ভব নয়, ক্লাব প্যাভিলিয়নে সবার মুখে মুখেই ফিরছিল মোনেম মুন্না নামটি এবং তার ফুটবল------কীর্তির কথা। দেশের সাবেক এই ডিফেন্ডারের বর্ণময় খেলোয়াড়ী জীবনের স্মৃতি রোমান্থনের আসর বসেছিল আবাহনীতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2007, 07:32 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

কারণ দুবছর আগে এই দিনেই মুন্নার মতো একজন শুভার্থীকে হরিয়েছে ক্লাব। ধরাধামের মায়া ত্যাগ করলেও তার ক্লাব এবং ফুটবলানুরাগীরা তাকে ভুলবে কী করে! তাই মুন্নার দ্বিতীয় মৃতুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় আবাহনীর পরিচালক হারুনুর রশীদ এই তারকার স্মৃতিকে জাগরুক রাখার জন্য নতুন এক প্রস্তাব দিয়েছেন, “মুন্নার স্মৃতিকে আমাদের ধরে রাখা প্রয়োজন। সেজন্য একটি স্থায়ী ফুটবল ক্যাম্প আয়োজন করতে পারে ক্লাব। এবং এই ক্যাম্পের দায়িত্ব নেওয়ার জন্য আমি আসলামকে অনুরোধ করবো। আশা করি, আসলাম এই দায়িত্ব নেবেন।”

উপস্থিত ছিলেন সাবেক তারকা শেখ মোহাম্মদ আসলামও। ক্লাব যদি এরকম কোনো ফুটবল ক্যাম্প করার পরিকল্পনা করে, তাতে সহযোগিতা করতে কোনো আপত্তি নেই তার। তিনিও তার অনুজ প্রয়াত মুন্নার ফুটবল জীবন নিয়ে আলোচনা করেছেন। স্মৃতিচারণ করেছেন বিশিষ্ট সংগঠক স্থপতি মোবাশ্বের হোসেন, আবাহনী পরিচালক নাবিল আহমেদ, সাবেক ফুটবলার দেওয়ান সফিউল আরেফীন টুটুল, আহমেদ সাজ্জাদুল আলম ববি প্রমুখ।

অনেকদিন কিডনি জটিলতায় ভোগার পর ২০০৫ সালের ১২ ফেব্র“য়ারি মারা যান মোনেম মুন্না। সোমবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার পাশাপাশি মিলাদ মাহফিলেরও আয়োজন করেছিল আবহনী।