উচ্চাভিলাসী স্বপ্ন বাদ দিয়েই হংকং গেল বাংলাদেশ
একটু দেরীতে হলেও বাবলুর কথার সুরই যেন বেজে উঠেছে ইউসুফের কন্ঠে। জয়ের স্বপ্ন বাদ দিয়ে ন্যূনতম সম্মানজনক ফলের আশা নিয়ে বাংলাদেশ কোচ অনূর্ধ্ব---২৩ দল নিয়ে হংকং রওনা হয়েছেন।
প্রাক---অলিম্পিক বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব----২৩ দল গত ৭ ফেব্র“য়ারি নিজেদের মাঠে ০ ----- ৩ গোলে হেরেছে হংকঙের কাছে। এত বড় হার মোটেও প্রত্যাশিত ছিল না কোচ আবু ইউসুফের কাছে। ওই ম্যাচের আগে তিনি চমৎকার ফুটবল উপহার দেওয়া, এমনকি জয়ের স্বপ্নের কথাও জানিয়েছিলেন নিজের মুখে। তাই ম্যাচের ফলাফল তার জন্য ছিল বেশ বড় এক ধাক্কা। সেই ধাক্কাই যেন তাকে আরেক বাংলাদেশী কোচ হাসানুজ্জামান খান বাবলুর সঙ্গে ঐকমত্যে পৌঁছে দিয়েছে। বাবলু বরাবরই বলতেন ‘ন্যূনতম সম্মানজনক ফল’ ও ‘লড়াই করে হারা’-র কথা।
তাই সোমবার সকালে হংকঙের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে আবু ইউসুফ কথা বলে গেছেন নতুন সুরে, “আমাদের সামর্থ্য অনেক কম। হংকং আমাদের চেয়ে গোছানো দল, তাদের প্রস্তুতিও ভালো। এক মাসের প্র্যাকটিস নিয়ে তাদের সঙ্গে লড়াই করার চেষ্টা করা যায়, কিন্তু জেতার আশা করা যায় না। তারপরও দলের সবাই সাধ্যমতো চেষ্টা করবে।” ঢাকায় গত ৭ ফেব্র“য়ারি নিজেদের মাঠে, চেনা পরিবেশে বাংলাদেশ দলের যে চেষ্টা ও সাধ্যের নমুনা দেখা গেছে তাতে ফিরতি ম্যাচে আশা করার মতো তেমন কিছু নেই। তাছাড়া এবার হংকঙের মাঠেই ১৪ ফেব্র“য়ারি ফিরতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সুতরাং পরিবেশ-----পরিস্থিতির ইঙ্গিত আরো খারাপই বলতে হবে।
যদিও দলের অধিনায়ক ওয়ালী ফয়সাল আগের ম্যাচের চেয়ে ভালো খেলার প্রত্যয়ের কথা বলেছেন, “আমাদের যে ক্ষমতা আছে কিংবা যা আমাদের খেলার কথা তার প্রতিফলন ঘটাতে পারছি না মাঠে। তবে চেষ্টা করবো আগের ম্যাচের চেয়ে ভালো করার।”
এই গতানুগতিক কথা ও পারফরম্যান্সের কারণ স্বল্প প্রস্তুতি। যেটা এখন বারবার উঠে আসছে কোচের কথায়, “বিদেশে একটা দল তৈরি হয় কয়েক ধাপের প্রস্তুতি পর্বের মধ্য দিয়ে। অন্যদিকে আমরা দল গঠন করি এক----দুমাসের প্র্যাকটিস করিয়ে। অথচ আমাদের ছেলেদের ঘাটতি থাকে অেেনক, শুরু করতে হয় ফিজিক্যাল ট্রেনিং থেকেই।”
এই কথাগুলো বাংলাদেশে আসা প্রত্যেক বিদেশী কোচই বলে গেছেন এর আগে। বাংলাদেশীদের সমস্যা গোড়ায়, ছোটবেলায় যখন ফুটবল----শিক্ষা শুরু হয়।
