২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে ক্রুসিয়ানি আবাহনীর কোচ হয়ে আসছেন বুধবার

আবার বাংলাদেশে আসছেন ক্রুসিয়ানি ! অপমান ও লাঞ্ছনা নিয়ে জাতীয় দলের এই সাবেক আর্জেন্টাইন কোচ বাংলাদেশ ছেড়ে গেলেও, বিস্ময়কর হলেও সত্যি, তিনি আবার আসছেন ঢাকায়। ১২ ফেব্র“য়ারি দিবাগত রাত পৌনে দুটায় আসার কথা থাকলেও ফ্লাইট----জটিলতায় পড়ে ঢাকায় আসা পিছিয়ে গেছে তার। নতুন ঘোষণা অনুযায়ী ক্রুসিয়ানি আসছেন বুধবারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2007, 09:05 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

এবার আসছেন ক্লাব দল ঢাকা আবাহনীর পেশাদার ফুটবল দলের দায়িত্ব নিতে। ক্রুসিয়ানি আসবেন, তা অনেকদিন ধরে শোনা গেলেও না আসা পর্যন্ত কেউ বিশ্বাস করছিল না। রোববার আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস রূপু নিশ্চিত করেই বলেছেন, “তিনি আসছেন তিন আর্জেন্টাইন ফুটবলারকে সঙ্গে নিয়ে।” ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানির সঙ্গী হয়ে আসছেন স্ট্রাইকার হার্নান পেরোরি, মিডফিল্ডার মেরিনো সানচেজ এবং ডিফেন্ডার মেরিনো ক্যাপোরালে। সঙ্গে আসছেন তিন খেলোয়াড়ের  এজেন্টও।

বিদেশী খেলোয়াড় পছন্দ করে আনার দায়িত্ব ক্রুসিয়ানিকেই দিয়েছিল আবাহনী । তাই এই তিনজনকে নিয়ে আবাহনীর কোনো আপত্তি থাকার কথা নয়। দলের ম্যানেজার সেরকমই বললেন, “আমরা তাদের প্র্যাকটিসে দেখবো, তবে ক্রুসিয়ানি ভালো খেলোয়াড়ই নিয়ে আসবেন আশা করি।” আর্জেন্টিনা থেকে আগতদের সঙ্গে আপাতত কেবল চুক্তির আনুষ্ঠানিকতাই সারবে আবাহনী। কে কীরকম টাকা পাচ্ছেন তা না জানালেও আর্জেন্টাইন কোচকে ৩ হাজার ডলারেই দলে ভিড়িয়েছে আবাহনী, এ রকম ইঙ্গিত ছিল ম্যানেজা রূপুর কথায়।

১২ ফেব্র“য়ারি আসার কথা থাকলেও ফ্লাইট জটিলতায় পড়ে ক্রুসিয়ানি এখন লন্ডনে। ব্রিটিশ অ্যায়ারওয়েজের পরবর্তী ফ্লাইট আগামী বুধবার। তাই আর্জেন্টাইন কোচ খেলোয়াড়দের নিয়ে সেদিনই আসবেন বলে জানিয়েছেন আবাহনী ম্যানেজার।