২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে চিন্তামুক্ত করলো আইসিসি

দুশ্চিন্তার একটা কালো মেঘ ঘিরে ধরেছিল পাকিস্তান দলকে। আপাতত সেই দুশ্চিন্তা থেকে মুক্তি মিলেছে। তাদের দুশ্চিন্তামুক্ত করেছে আইসিসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ক্রিড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2007, 08:15 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

বিষয়টা হলো, বিশ্বকাপে অংশ নেয়ার আগে নিজেদের উদ্যোগেই ৩০ জনের প্রাথমিক দলের প্রত্যেকের ডোপ টেস্টের উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৫ ফেব্র“য়ারি দল দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসার পর লাহোরে হবে এই ডোপ টেস্ট। তার পর সেই সব নমুনা পাঠানো হবে মালয়েশিয়ায় ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি অনুমোদিত একটি ল্যাবরেটরিতে।

চ্যাম্পিয়নস ট্রফি শুরু হওয়ার ঠিক আগে শোয়েব আখতার ও মোহাম্মদ আসিফের সেই ডোপ কেলেঙ্কারির মতো কোনো ঘটনা যাতে বিশ্বকাপে না ঘটে সেজন্যই পিসিবি’র এই উদ্যোগ। কোনো ক্রিকেটার ডোপ টেস্টে পজিটিভ হলে তাকে দলে না রাখার সিদ্ধান্তও নিয়ে ফেলেছে তারা। আর এখানেই হয়েছে সমস্যা। বিশ্বকাপের দল ঘোষণার চূড়ান্ত তারিখ ১৩ ফেব্র“য়ারি। পরীক্ষাটা যেহেতু তার পরে করা হচ্ছে তাই দলে থাকা কোনো খেলোয়াড় পজিটিভ হলে বেশ মুশকিলেই পড়ে যাবে পিসিবি। তবে এখন এ নিয়ে আর কোনো দুশ্চিন্তা করতে হবে না তাদেরকে। আইসিসি জানিয়েছে পজিটিভ হওয়া কোনো খেলোয়াড়কে বাদ দিয়ে অন্য কাউকে দলে নিতে কোনো সমস্যা নেই পাকিস্তানের।

অস্ট্রেলিয়ার সমস্যাটা সাইমন্ডসকে নিয়ে। ২ ফেব্র“য়ারি কমনওয়েলথ ব্যাংক সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়ার দু দিন পর কাঁধে অস্ত্রোপচার হয়েছে এই অলরাউন্ডারের। চিকিৎসকরা জানিয়েছেন পুরোপুরি সেরে উঠতে অন্তত ৬ সপ্তাহ লাগতে পারে তার। কিন্তু তত দিনে বিশ্বকাপের প্রথম রাউন্ড প্রায় শেষের পথে পৌঁছে যাবে। সাইমন্ডসকে দলে রাখা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) যখন দ্বিধায় ঠিক তখনই তাদেরকে সুখবরটা জানিয়েছে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের মেডিক্যাল কমিটির অনুমোদন সাপেক্ষে বিশ্বকাপ শুরু হওয়ার পরও সাইমন্ডসের বদলে অন্য কাউকে দলে নিতে পারবে অস্ট্রেলিয়া।