ঢাকায় পৌঁছেছে হংকং অলিম্পিক দল
রোববার রাতেই ঢাকায় এসে পৌঁছেছে হংকং অলিম্পিক ফুটবল দল। আগামী ৭ ফেব্র“য়ারি প্রাক----অলিম্পিক বাছাই পর্বের ম্যাচে তারা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক দলের মুখোমুখি হবে। সঙ্গে আছে একটা সুখবর---- মাঠে গিয়ে খেলা দেখতে না চাইলে বাংলাদেশ টেলিভিশনের পর্দায় চোখ রাখলেও হবে। এ ম্যাচের বানিজ্যিক স্বত্ত্ব কিনে নিয়েছে গ্লোবাল বেভারেজ কোম্পানি।
হংকঙের সঙ্গে এই ম্যাচটিতে বাংলাদেশ অনুর্ধ্ব---২৩ দল ভালো লড়াই করবে বলেই আশা করছেন কোচ আবু ইউসুফ। কিন্তু সমস্যা হলো হংকং দল এখানে এসেছে যথেষ্ট প্রস্তুত হয়েই; বেশ আগে থেকেই ২০০৮ অলিম্পিকের জন্য দল গঠন প্রক্রিয়া শুরু করা এই দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করছেন সাবেক ফুটবলার লাই সান চিয়াং। তার তত্ত্বাবধানে দলটি খুব ভালভাবেই তৈরি হচ্ছে বলেই তাদের ফুটবল সংস্থার বিশ্বাস। এর আগে পূর্ব এশীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে এই দল চাইনিজ তাইপেকে ২-০ গোলে, ম্যাকাওকে ৩---০ গোলে, মঙ্গোলিয়াকে ১০---০ গোলে এবং গুয়ামকে ১১---০ গোলে হারিয়েছে নিজেদের মাঠে।
এই দলের বিরুদ্ধেই এক মাসের প্র্যাকটিস নিয়ে খেলতে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব--- ২৩ দল। যারা প্রস্তুতি ম্যাচে ঢাকা মোহামেডানের সঙ্গে ২---২ গোলে ড্র করেছে এবং কোরিয়ার উলসান হুন্দাই ক্লাবের কাছে ৩---২ গোলে হেরেছে।
