৬ উইকেটে ৩৯২ রান করেছে দক্ষিণ আফ্রিকা
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে বড় বেশি কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ডি ভিলিয়ার্স (৭৮ বলে ৬৭), স্মিথ (৪৭ বলে ৭২), বাউচার (৩৮ বলে ৭৮) আর ক্যালিসের (৮৫ বলে অপরাজিত ৮৮) ঝড়ো গতির ফিফটির সুবাদে ৫০ ওভারে ৬ উইকেটে ২৯২ রান করে ফেলেছে তারা। জিততে হলে প্রায় অসম্ভবকে সম্ভব করতে হবে পাকিস্তানের ব্যাটসম্যানদের।
টসে জিতেও ব্যাট না করে ইনজামাম ভুল করেছেন কিনা -- এ প্রশ্ন করার কোনো সুযোগ রাখেননি প্রোটিয়া ব্যাটসম্যানরা। শুরু থেকেই অধিনায়ক স্মিথ আর ডি ভিলিয়ার্স তান্ডব চালান সামি, রানা নাভিদদের বিপক্ষে । মোহাম্মদ হাফিজের বলে স্মিথ কট বিহাইন্ড হলে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা, তবে ততক্ষণে ১৮.২ ওভারে হয়ে গেছে ১৪০ রান! সেই ওভারে বসম্যান (৪)এবং একটু পরে ডিভিলিয়ার্সও আউট। বিনা উইকেটে ১৪০ থেকে স্কোর তখন ৩ উইকেটে ১৬৭। এভাবে ঝটপট তিন উইকেট তুলেও অবশ্য ম্যাচে ফিরতে পারেনি পাকিস্তান। বরং বাউচার, ক্যালিসদের ঝড় অব্যাহত থাকায় জয় সুনিশ্চিত ভাবার মতো স্কোরই আদায় করে নেয় তারা। ৯.২ ওভারে ৫০, ১৬ ওভারে ১০০, ২১.৩ ওভারে ১৫০, ৩০.৪ ওভারে ২০০, ৪০.৫ ওভারে ২৫০, ৪৪.২ ওভারে ৩০০ আর ৪৬.৫ ওভারে ৩৫০ ---- দক্ষিণ আফ্রিকার মাইলফলগুলোতে পৌঁছানোর হিসেব দেখলেই বোঝা যায় কী ঝড় গেছে বোলারদের ওপর দিয়ে!
িি.িপৎরপরহভড়.পড়স ---- এর সহায়তায়
