২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেনিসের ফাইনাল রোববার

রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে রোববার গ্রামীণফোন অনুর্ধ --- ১৮ আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্টের বালক ও বালিকা একক ও দ্বৈতের ফাইনাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2007, 10:52 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

শনিবার  হয়েছে সেমিফাইনাল ম্যাচগুলো। বালক এককে চাইনিজ তাইপের হুসেং ইং পিং ও হুসু চুং হাং এবং বালিকা এককে বেলারুশের মার্গিটা মাইসাক ও দক্ষিন আফ্রিকার ম্যাডোটা ভ্যান রেঞ্জ উঠেছেন ফাইনালে। এছাড়া বালক দ্বৈতে চমপেট --- পুমকুমুল ও বার্তিয়া --- সুজুকি জুটি এবং বালিকা দ্বৈতে নোভা --- আগ্রা ও লিও ---  চেন জুটি নামবেন শিরোপা নির্ধারনী লড়াইয়ে। টেনিস কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ফাইনাল শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী।