২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ'তো ফিরছেন, রোনালদিনহো বাইরে

ডান হাঁটুর ইনজুরিতে পড়ে চার মাস ধরে স্যামুয়েল এ'তো মাঠের বাইরে। এই সময়ে বেশ কয়েকটা ম্যাচে হোঁচট খাওয়ায় ক্যামেরুনিয়ান এই স্ট্রাইকারের অভাবটাও ভালো মতোই অনুভব করেছে বার্সেলোনা। ‘বার্সা’--ভক্তদের জন্য আনন্দের খবর, তাদের প্রিয় ফুটবলার আবার মাঠে ফিরছেন। এবং ফিরছেন সম্ভবত রোববার ওসাসুনার সঙ্গে স্প্যানিশ ‘প্রিমেরা লিগা’র ম্যাচেই। এই ম্যাচের জন্য ঘোষিত দলে এ'তোকে দলে রেখেছেন বার্সেলোনার কোচ ফ্র্যাঙ্ক রাইকার্ড। তবে দলে রাখতে পারেননি ব্রাজিলিয়ান সুপারস্টার রোনালদিনহোকে!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2007, 10:24 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

গত ২৭ সেপ্টেম্বর ওয়ার্ডার ব্রেমেনের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের একটি ম্যাচে ডান হাঁটুর পেশি ছিড়ে ফেলেছিলেন এ'তো। এর পর অস্ত্রোপচারও করাতে হয়েছে স্প্যানিশ লিগের গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতাকে। এ'তোকে দলে রাখা হলেও ওসাসুনার সঙ্গে ম্যাচটাতে মাঠের বাইরে থাকতে হচ্ছে রোনালদিনহোকে। রিয়াল জারাগোজার বিপক্ষে গত বুধবার স্প্যানিশ কিংস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ডান হাঁটু ও অ্যাঙ্কেলে ব্যথা পেয়েছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। সেজন্যই এ  ম্যাচে দু বারের ফিফা বর্ষসেরা ফুটবলারকে পাচ্ছে না স্প্যানিশ লিগের গত দু বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।