২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিওএইচএসকে ৪ রানে হারাল বিমান

দুপুর পর্যন্ত ঢাকা শহর কুয়াশাচ্ছন্ন দেখে বলাই যায় গাছ-গাছালি ঘেরা বিকেএসপির অবস্থা ছিল আরো খারাপ। তাই ৫০ ওভারের ম্যাচ নেমে আসে ২৫ ওভারে। আর এই ম্যাচে তুমুল প্রতিদ্বন্ধিতার পর বিমান বাংলাদেশ মাত্র ৪ রানে হারিয়েছে ওল্ড ডিওএইচএসকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2007, 09:50 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

টস জিতে ওল্ড ডিওএইচএস ব্যাটিংয়ে পাঠায় বিমানকে। কিন্তু বোলাররা এই আবাহাওয়াকে কাজে লাগাতে না পারায় বিমান ওপেনিং পার্টনারশিপেই তুলে নেয় ৭৬ রান। দুই উদ্বোধনী ব্যাটসম্যান জাবেদ ওমর (৩৩) ও নাফিস ইকবালের (৪৪) গড়ে দেওয়া চমৎকার ভিতটাকে অবশ্য সেভাবে কাজে লাগাতে পারেননি পরের ব্যাটসম্যানরা। এই দুজন আউট হওয়ার আউট হওয়ার পর ডিওএইচএসের বোলাররা চেপে ধরে এবং ২৫ ওভারে ৭ উইকেটে ১৫৪ রানের বেশি তুলতে পারেনি বিমান। ফারুক, নাবিল ও ডলার দুটো করে উইকেট নিয়েছেন।

বোলিংয়ের পর ফারুক ব্যাট হাতেও সফল। ইনিংস শুরু করতে নেমে তিনি ৪৪ রান করলেও ফরহাদ রেজা ও মুরাদ খানের বোলিংয়ের সামনে কেউ আর তেমন সুবিধা করতে পারেননি। খালেদ মাহমুদ (৩৩) যদি শেষ পর্যন্ত টিকে থাকতে পারতেন হয়তো হার মানতে হতো না। সতীর্থদের ব্যর্থতায় ২৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫০ রান তুলতেই শেষ হয়ে যায় ওল্ড ডিওএইচএসের ইনিংস। ফরহাদ রেজা ৪ টি এবং মুরাদ দুটো উইকেট নিয়েছেন।