২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠ নিশ্চিত না করেই টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা মোহামেডানের

মাঠ নিশ্চিত না করেই মোহামেডান প্রতিতী বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। রোববার লোগো উন্মোচন করার পর ১১ জানুয়ারি থেকে টুর্নামেন্ট শুরুর ঘোষনা দিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2007, 03:30 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- মাঠ নিশ্চিত না করেই মোহামেডান প্রতিতী বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। রোববার লোগো উন্মোচন করার পর ১১ জানুয়ারি থেকে টুর্নামেন্ট শুরুর ঘোষনা দিয়েছে তারা। দেশের ফুটবলের চরম দুর্দশার সময় ঢাকা মোহামেডান প্রথমবারের মতো বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য রোববার ক্লাব ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিতী বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন করেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। এরপর হয়েছে ড্র অনুষ্ঠান। তাতে 'এ' গ্র"পে খেলবে মোহামেডান, আরামবাগ, ভিক্টোরিয়া ও ইয়ংমেন্স ক্লাব এবং 'বি' গ্র"পে আবাহনী, মুক্তিযোদ্ধা, ওয়ান্ডারার্স ও বাড্ডা জাগরনী। কিন্তু সমস্যা হচ্ছে মাঠ নিয়ে। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক জাকারিয়া পিন্টু ১১ জানুয়ারি বঙ্গবন্ধু স্টেডিামে টুর্নামেন্ট শুরুর কথা বললেও জাতীয় ক্রীড়া পরিষদ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম দিতে অপারগতা প্রকাশ করেছে। ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "পিন্টু ভাই আমাকে ফোন করেছিলেন। আমি তাকে মাঠ দেওয়ার ব্যাপারে সম্মতির কথাতো জানাইনি। আমার কাছে তো সবার জন্য এক নিয়ম। বাফুফেকে মাঠ দিতে পারছি না ওনাদের দেবো কী করে।" সোমবার থেকে সিনিয়র ডিভিশন ফুটবল শুরু হলেও জাতীয় ক্রীড়া পরিষদ বঙ্গবন্ধু স্টেডিয়ামের ব্যাপারে অপারগতা প্রকাশ করেছে। শুধু কমলাপুর স্টেডিয়ামেই হবে সিনিয়র ডিভিশন লিগ। ক্রীড়া পরিষদের অপারগতার কারণ সংস্কার। "সামনে ইন্দো-বাংলা গেমস আছে, তার জন্য মাঠটাকে তৈরি করতে হবে। এছাড়া ফিফাকেও আমরা কথা দিয়েছি ফেব্র"য়ারির মধ্যে তাদের গাইড-লাইন অনুযায়ী সংস্কার করবো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। সেজন্য ১০ ফেব্র"য়ারি পর্যন্ত স্টেডিয়ামের সংস্কার কাজ চলবে"--বলেছেন আব্দুর রহমান। মানে তার আগে বঙ্গবন্ধু স্টেডিয়াম পাচ্ছে না মোহামেডান টুর্নামেন্ট আয়োজনের জন্য। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১২৫ঘ.